Thursday, June 25, 2026

কুয়াশার জেরে বড়সড় দুর্ঘটনা, ঢোলাহাটে মৃত ১

Date:

Share post:

ঘন কুয়াশার জেরে রাজ্যে দুর্ঘটনার মুখে যাত্রীবাহী বাস। বুধবার ভোরে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৯ জন। ঘাতক লরিটিকে আটক করলেও চালক পলাতক।

বুধবার সকালে দক্ষিণ চব্বিশ পরগণার ঢোলাহাটের (Dholahat) জুমাইনস্কর থেকে লক্ষ্মীকান্তপুরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। উল্টোদিক থেকে একটি বালি ভর্তি লরি (truck) আসছিল। ঘন কুয়াশার (dense fog) জেরে বাস ও লরিটির মুখোমুখি সংঘর্ষ (head on collision) হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির।

স্থানীয় বাসিন্দাদের দাবি, লরিটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। কুয়াশার (dense fog) জেরে দৃশ্যমানতা কম থাকায় বাসটি দেখতে না পাওয়ায় লরিটি এসে তাকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দাদের আত্মীয়রাও ওই বাসে ছিলেন। লরিটিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : যাদবপুরে সমাবর্তনে রাজ্যপাল: ফের অশান্তি তৈরির চেষ্টা SFI-এর

সুন্দরবন জেলা পুলিশ সুপার (SP) কোটেশ্বর রাও জানান, কুয়াশার জেরেই দুর্ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আহতদের স্থানীয় একটি নার্সিং হোমে চিকিৎসার জন্য ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...