Monday, April 27, 2026

বৈভবের মুকুটে নতুন পালক, রাষ্ট্রপতির থেকে পেলেন সর্বোচ্চ সম্মান

Date:

Share post:

তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর (vaibhav Suryavanshi)মুকুটে এবার জুড়ল নতুন পালক, নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টিনএজার ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে (vaibhav Suryavanshi) প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার (পিএমআরবিপি) প্রদান করেন।

পিএমআরবিপি ৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্য ভারতের সর্বোচ্চ আসমরিক  সম্মান। এটি প্রতি বছর সাহসিকতা, শিল্প ও সংস্কৃতি, পরিবেশ, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা এবং ক্রীড়া সহ বিভিন্ন বিভাগে অসামান্য কৃতিত্বের জন্য প্রদান করা হয়। বৈভব ক্রীড়া বিভাগে এই পুরষ্কার পেয়েছেন।

এই পুরস্কার নিতে দিল্লি গিয়েছেন বৈভব(vaibhav Suryavanshi)। সেই কারণেই বিজয় হাজারের ম্যাচে বিহারের হয়ে খেলা হচ্ছে না  বাঁহাতি ওপেনারের। আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট বা ভারতের বয়স ভিত্তিক দলের হয়ে খেলে ইতিমধ্যেই নজর কেড়েছেন বৈভব। তবে গত সপ্তাহে যুব এশিয়া কাপের ফাইনালে  বৈভব হতাশ করেন।

আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। সেই মঞ্চে ভালো খেলে ভারতীয় দলের দরজা খোলাই লক্ষ্য  বৈভবের।

চলতি মরশুমে বিজয় হাজারের কোনও ম্যাচেও বৈভব খেলতে পারবে না। আগামী মাসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তাই ভারতীয় দলে যোগ দিতে হবে বৈভবকে। তার জন্য প্রস্তুতি শিবিরে ডাকা হবে বৈভবকে। সেই কারণেই আর ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে না বিহারের তরুণ ক্রিকেটারকে।

Related articles

এটাই বিজেপির ‘নারীশক্তি! মিতালির উপর হামলায় সরব সাগরিকা

একদিকে নির্বাচন কমিশনের বজ্র আঁটুনি ফস্কা গেরো প্রমাণিত হল। অন্যদিকে, ক্ষমতায় আসার স্বপ্ন দেখানো বিজেপির আসল চেহারা বেরিয়ে...

২৫ বার ডোপ পরীক্ষা! সমালোচকদের জবাব দিয়ে বিশ্ব রেকর্ড কেনিয়ার অ্যাথলিটের

লন্ডন ম্যারাথনে নয়া রেকর্ড গড়লেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে (Sebastian Sawe)। লন্ডন ম্যারাথন শেষ করলেন ১ ঘণ্টা ৫৯...

জানি কারা যুক্ত, ৪ তারিখের পরে হিসেব হবে: মিতালির উপর হামলার প্রতিবাদে হুঙ্কার অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। সোমবার, শেষদিনের প্রচারে আরামবাগের...

”টাকা দিতে এসেছে অসমের বিজেপি নেতা”, ধনিয়াখালির সভা থেকে কটাক্ষ অভিষেকের

'আমি খবর পেয়েছি ধনিয়াখালির বিভিন্ন জায়গায় টাকা বিলি করা হচ্ছে। অসীমা দি বলেছেন টাকা নেবেন না, কিন্তু আমি...