Wednesday, February 25, 2026

রাতের অন্ধকারে সরল আসবাব! ১০ সার্কুলার রোডের বাংলো ছাড়ছে লালু-পরিবার

Date:

Share post:

এবার ক্ষমতায় এসেই লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) পরিবারকে ১০ সার্কুলার রোডের বাংলো থেকে তোড়জোড় শুরু করেছিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। অবশেষে ২০২৫ শেষ হওয়ার আগেই বাংলো (Bungalow) ছাড়ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের পরিবার।

বিহারে (Bihar) সরকার গঠনের যে স্বপ্ন দেখেছিল তা ভেঙে গিয়েছে লালু পরিবারের। বিহারে এবারেও ক্ষমতায় এসেছে NDA। তারপরই বিহারের এনডিএ সরকার ১০ সার্কুলার রোডের সরকারি বাংলো খালি করার নির্দেশ দেয় লালুপ্রসাদ যাদবের পরিবারকে। প্রায় ২ দশক ধরে এই বাংলোতে রয়েছেন রাবড়ি দেবী এবং লালু প্রসাদ। ১০ সার্কুলার রোডের এই বাংলোটি ছিল RGD-র রাজনৈতিক ক্রিয়াকলাপের মূল কেন্দ্র। এই বাংলো থেকেই দল পরিচালিত হত। ১০ সার্কুলার রোডের বাংলোটিতে থাকা লালু পরিবার ও আরজেডির কাছে সম্মানের ছিল।

নীতীশ-সরকার ক্ষমতায় আসার পর বাংলো ছাড়ার যে নোটিশ (Notice) দিয়েছিল তার জবাবে আরজেডিও জানিয়ে দেয়, “১০ সার্কুলার রোডের বাড়িতে লিফট রয়েছে। লালুর স্বাস্থ্যের যা অবস্থা তাতে ওই লিফট তাঁর প্রয়োজন। তাই বাড়ি ছাড়া হবে না।” কিন্তু তাতে কর্ণপাত করেনি বিহার সরকার। লালু পরিবারকে ওই বাংলো ছাড়তেই হবে বলে জানিয়ে দেওয়া হয়। উপায় না পেয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্তই নিয়েছেন লালুর পরিবার।

বাংলো ছাড়ার নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে লালু পরিবারের জন্য নতুন বাংলোও দেওয়া হয়েছে। সেই নতুন ঠিকানা হার্ডিং রোডে ৩৯ নম্বর সেন্ট্রাল পুল হাউস। বৃহস্পতিবার রাতের অন্ধকারে ১০ সার্কুলার রোডের বাংলো থেকে আসবাবপত্র সরানো হয়েছে। তবে, সেটি কোথায় গিয়েছে তা নিয়ে সন্দেহ রয়েছে।

 

spot_img

Related articles

কলকাতায় দুই দিনের জাতীয় প্যাকেজিং সম্মেলন, পরিবেশবান্ধব উদ্ভাবনে জোর আইআইপি-র

বিশ্বজুড়ে প্যাকেজিং শিল্প যখন ডিজিটাল রূপান্তর ও পরিবেশগত দায়বদ্ধতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই কলকাতায় শুরু হতে চলেছে এক...

বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণাবর্ত: তাপমাত্রার হেরফের হবে না

সোমবার মধ্যরাত থেকে হওয়া বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের নিম্নমুখী। মঙ্গলবারের থেকে তাপমাত্রা নামল বুধবার। আগামী তিনদিন এমনই...

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...