Sunday, May 3, 2026

২০২৬-এর ভোটে আবাসনের মধ্যেই বুথ! প্রস্তুতি শুরু কমিশনের

Date:

Share post:

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের একাধিক আবাসনের মধ্যেই ভোটগ্রহণ কেন্দ্র তৈরির প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তালিকা অনুযায়ী রাজ্যের শতাধিক আবাসনে বুথ বসানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয় নিয়ে রাজ্যের আট জন জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। কমিশন সূত্রের খবর, আবাসনের মধ্যে যে বুথগুলি তৈরি করা হবে, সেগুলি আকার, পরিকাঠামো এবং সুযোগ-সুবিধার দিক থেকে অন্যান্য সাধারণ বুথের মতোই হবে।

নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে অন্তত শতাধিক আবাসনে বুথ বসানোর পরিকল্পনা করা হয়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যেই মোট কতগুলি আবাসনে কতগুলি বুথ তৈরি হবে, তার চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, রাজনৈতিক দলগুলির আপত্তি থাকতেই পারে। কিন্তু ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে যেখানে বুথ তৈরি করা প্রয়োজন বলে কমিশন মনে করবে, সেখানে সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কমিশন সূত্রের মতে, ভোটারদের যাতায়াতের অসুবিধা কমানো এবং ভোটদানে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন- এলটিসি সফরে বড় ছাড়, আন্দামান যেতে বিমানযাত্রার অনুমতি রাজ্য কর্মচারীদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...