Tuesday, May 5, 2026

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন দিল্লি: হুঁশিয়ারি অভিষেকের, ‘ভ্যানিশ কুমার’কে নিশানা

Date:

Share post:

“এবার আমি দিল্লি গিয়েছিলাম, পরেরবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। তখন আপনারা কী করবেন?” এসআইআর হেনস্থা নিয়ে শুক্রবার বারুইপুরের সভা থেকে হুঁশিয়ারি দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেও ফের কটাক্ষ করেন অভিষেক।

অভিষেক বলেন, “আমরা দিল্লিতে কমিশনের দফতরে গিয়েছিলাম। এবার যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।” তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, “আমার সঙ্গে আঙুল তুলে কথা বলছিলেন জ্ঞানেশ কুমার। বাঙালি কী, তা দিল্লিতে (Delhi) গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছি। এর পরে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নির্দেশের পরেও ১০০ দিনের প্রকল্প চালু করেনি বিজেপি (BJP) সরকার। আপনি মনোনীত আর আমরা নির্বাচিত।”
আরও খবর: কেন দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু রণসঙ্কল্প? ব্যাখ্যা দিলেন অভিষেক

বিজেপিও নিশানা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানান, মহারাষ্ট্রে গিয়ে বাংলায় কথা বলার অপরাধে হেনস্থার শিকার হন বালুরঘাটের বাসিন্দা বিজেপির বুথ সভাপতি। গ্রেফতার হন। তা সত্ত্বেও সুকান্ত মজুমদার একটা ফোন করে সাহায্য করেননি, অভিযোগ অভিষেকের। তৃণমূল লড়াই করে বিজেপির সেই বুথ সভাপতিকে বাড়িতে পৌঁছে দিয়েছে। তিনি বলেন, “নিজেদের বুথ সভাপতিকে যে বিজেপি রক্ষা করতে পারে না, তারা বাংলার মানুষকে কী ভাবে রক্ষা করবে? এরা শুধু কাড়তে জানে, দিতে জানে না।”

Related articles

পালাবদলের নেপথ্যে ধোনি! প্রচারে মাহিকে সুকৌশলে ব্যবহার বিজয়ের দলের

বাংলার মতোই রাজনৈতিক বদল হয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও। স্ট্যালিনের দলকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজয়ের(Vijay) দল ‘তামিলগা ভেত্রি কাজগম',...

চুপিসারে বিয়ের পিঁড়িতে ‘বাঁকুড়া মিমস’ খ্যাত উন্মেষ 

'মালতি মাসি'কে মাইনে না দিতে পারার কথা ফলাও করে জানালেও, প্রিয় মানুষের সঙ্গে নতুন জীবন সফরের শুরুটা একেবারে...

রাজ্যবাসীর সেবা করাই নতুন সরকারের প্রধান লক্ষ্য, প্রণাম শুভেন্দুর

ভবানীপুর এবং নন্দীগ্রাম জোড়া কেন্দ্র থেকে জয়। জয়ের পর মঙ্গলবার নতুন সকাল। বাংলার মানুষকে প্রণাম জানালেন শুভেন্দু অধিকারী(Suvendu...

বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যে বিনিয়োগ আনতে পারবে: আশাবাদী সঞ্জীব গোয়েঙ্কা

১৫ বছর পরে রাজ্যে পট পরিবর্তন। সরকার গড়ছে বিজেপি (BJP)। এই পরিস্থিতি বাংলায় বিনিয়োগ আনতে পারবে এই রাজ্য...