কেন দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু রণসঙ্কল্প? ব্যাখ্যা দিলেন অভিষেক

রণসঙ্কল্প সভার প্রথম কর্মসূচি কেন বারুইপুরে? কেন এই দক্ষিণ ২৪ পরগনা জেলার মাটিকেই বেছে নেওয়া হল? শুক্রবার রণসঙ্কল্প সভার শুরুর দিনেই তার ব্যাখ্যা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, "কালীঘাট জন্মভূমি হলে দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি। তাই আপনাদের আশীর্বাদকে পাথেয় করে এদিন থেকে এই জেলা থেকে শুরু করলাম ‘আবার জিতবে বাংলা’র কর্মসূচি।" এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মাটি থেকে রণসঙ্কল্প শুরু করার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। সেটিরও ব্যাখ্যা করেন তিনি। 
Sponsored

অভিষেক (Abhishek Banerjee) বলেন, "সিপিএমের যখন রমরমা, সিপিএমের সূর্য যখন মধ্য গগনে, তখন পরিবর্তনের চাকা প্রথম ঘুরিয়েছিল এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। ২০১১-য় এসেছিল পরিবর্তন। তাই প্রথম সভা সেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মাটিতে।" ডায়মন্ড হারবারের সাংসদের কথায়, "আমরা যখন শুভ কাজে বের হই, তখন মা-বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয়। আমি বারে বারে বলেছি, কালীঘাটে আমার জন্ম হতে পারে। কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছেন। সেখানে এই অগ্রণী ভূমিকা পালন করেছে দক্ষিণ ২৪ পরগনা।"
আরও খবর: ভাঙড় জিতে এবার ৩১-এ ৩১: দক্ষিণ ২৪ পরগনার টার্গেট বাঁধলেন অভিষেক, ২১-এর থেকে আসন বাড়বে তৃণমূলের
Sponsored

অভিষেক বলেন, "এই মাটি থেকেই শপথ নিচ্ছি, আমি বাংলার বিভিন্ন প্রান্তে যাব। এসআইআর প্রক্রিয়া চলাকালীন যাতে মানুষের কোনও অসুবিধা না হয়, সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াব। শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, ৬ তারিখ বীরভূম, ৭ তারিখ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, ৮ তারিখ মালদহ, এরপর পুরো জানুয়ারি মাস ধরেই এই রণসঙ্কল্প সভা চলবে। আপনারা মাঠে-ময়দানে লড়াই করবেন, আমিও আপনাদের সহকর্মী ও সতীর্থ হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে লড়াই করে যাব। মানুষকে সঙ্ঘবদ্ধ করে এই লড়াই লড়তে হবে। যেখানে যেতে বলবেন অভিষেক সেখানে যাবে। একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথাচাড়া দেওয়ার সুযোগ করে দেওয়া যাবে না।"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
