Friday, May 8, 2026

ভোটের আগে আইনশৃঙ্খলায় কড়া নজর! সাপ্তাহিক রিপোর্ট চাইল কমিশন

Date:

Share post:

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর আগাম ও কড়া নজর রাখতে উদ্যোগী হল নির্বাচন কমিশন। সোমবার থেকে রাজ্যের প্রতিটি জেলা থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত সাপ্তাহিক রিপোর্ট চাওয়া হয়েছে। শনিবার এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে সমস্ত জেলা শাসকের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশ অনুযায়ী, আগামী সোমবার পাঁচই জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে জেলা শাসকেরা আইনশৃঙ্খলার বিস্তারিত রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জমা দেবেন। সেখান থেকেই সেই রিপোর্ট পাঠানো হবে নির্বাচন কমিশনের কাছে।

এই মুহূর্তে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার পরেই ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক মহলের ধারণা, ওই সফরের পরেই ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। ফলে ভোটের প্রস্তুতির জন্য সময় খুব বেশি হাতে নেই বলেই মনে করছে প্রশাসন।

এই প্রেক্ষিতেই কমিশন অনেক আগে থেকেই প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে। আগের নির্বাচনগুলিতেও ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর সাপ্তাহিক রিপোর্ট নেওয়া হয়েছে। তবে এবার সেই প্রক্রিয়া আরও আগেভাগেই শুরু হল। কমিশন সূত্রের দাবি, শুরু থেকেই রাজ্যের পরিস্থিতির উপর নজর রাখতেই এই সিদ্ধান্ত। কোনও রকম ঝুঁকি না নিয়েই আগাম পদক্ষেপ করতে চাইছে কমিশন। আইনশৃঙ্খলা সংক্রান্ত নজরদারি আরও জোরদার করতে ইতিমধ্যেই ২৫ নোডাল এজেন্সি নিয়োগ করা হয়েছে। আগামী সোমবার থেকেই তারা কাজ শুরু করবে বলে জানা গিয়েছে। প্রতিটি জেলায় জেলা শাসকের নেতৃত্বে আলাদা কমিটি গঠন করা হয়েছে, যারা এই নোডাল এজেন্সিগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। আইনশৃঙ্খলা, প্রশাসনিক প্রস্তুতি এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখাই এই কমিটির মূল দায়িত্ব।

কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। ভোটের দিন যত এগোবে, ততই প্রস্তুতির মাত্রা বাড়বে বলে ইঙ্গিত মিলছে। কমিশনের এক আধিকারিকের কথায়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন রাজ্যের নির্বাচনী ইতিহাসে একটি নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে।

আরও পড়ুন- ভোটার তালিকা সংশোধনে রাজ্যে বিকেন্দ্রীকৃত শুনানিকেন্দ্র! অনুমোদন নির্বাচন কমিশনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিধানসভার ভোলবদল: গেরুয়া আলোয় সাজছে ভবন, খোলা হয়েছে বিদায়ীদের নামের ফলক

১৫ বছর পরে রাজ্য রাজনীতিতে পট পরিবর্তন। আর তার জেরেই ভোলবদল বিধানসভা ভবনের (West Bengal Assembly)! গেরুয়া আলোয়...

দক্ষিণে জোটে জট: বিজয়ের সরকার গঠনে পাশে দাঁড়ালো কংগ্রেস, বাম!

তামিলনাড়ুর নতুন সরকার গঠনে এবার জটিলতা কাটল। টানা দুবার রাজ্যপাল আরভি আরলেকারের কাছে তামিলনাড়ুতে সরকার গঠনের আবেদন জানিয়েছেন...

শপথের আগেই পরের নির্বাচনের টার্গেট সেট! শুভেন্দুর বক্তব্যে ‘কথা কম কাজ বেশি’র বার্তা

প্রত্যাশা মতোই শুভেন্দু অধিকারীর নাম বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে বাংলার পর্যবেক্ষক হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ...

৬৯৬ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ, লক্ষ্য এবার IIT

প্রত্যাশা ছিল প্রথম দশের মধ্যে থাকার, কিন্তু অভাবনীয় সাফল্যে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে চমকে দিল সিউড়ির...