Friday, June 19, 2026

রাজনৈতিক ষড়যন্ত্রে আটকাল অভিষেকের কপ্টার! হেমন্ত সোরেনের চপারে বীরভূম রওনা

Date:

Share post:

রাজনৈতিক ষড়যন্ত্র! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কপ্টার উড়তে বাধা অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের। মঙ্গলবার বীরভূমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পূর্বঘোষিত কর্মসূচিতে যাওয়ার জন্য নির্ধারিত কপ্টার উড়তে দিল না DGCA। তৃণমূলের অভিযোগ, বিজেপি ষড়যন্ত্র করে অভিষেকের কর্মসূচি বানচালের চেষ্টা করছে।  তৃণমূল সূত্রে খবর, পরে ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) সহায়তায় তাঁদের একটি কপ্টার নিয়ে নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টার পরে রওনা দেন অভিষেক।

রাজ্যজুড়ে ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি নিয়ে বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) কয়েক মাস আগেই ভোটের ময়দানে নেমে পড়েছেন অভিষেক (Abhishek Banerjee)। বারুইপুর, আলিপুরদুয়ারের পর মঙ্গলবার বীরভূমে (Birbhum) জনসংযোগ কর্মসূচি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এদিন রামপুরহাট বিধানসভার বিনোদপুর মাঠে অভিষেকের মেগা জনসভায় যোগ দেওয়ার কথা তাঁর। হেলিপ্যাড থেকে সোজা তারাপীঠ মন্দির (Tarapith Temple) পৌঁছনোর কথা ছিল অভিষেকের। সেখান থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে সোনালি বিবির (Sonali Bibi) সঙ্গে দেখা করার কথা তাঁর। এদিন সাড়ে ১২টা নাগাদ বেহালা ফ্লাইং ক্লাব থেকে ওড়ার কথা ছিল অভিষেকের চপারের। সেই মতো পৌঁছেও যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু DGCA ওড়ার অনুমতি দেয়নি। কী কারণে বাধা- তার কোনও কারণ দেখানো হয়নি। এতে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে শাসকদল। তাদের অভিযোগ, তৃণমূলের সেনাপতির রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিতেই অনুমতি দেওয়া হয়নি।
আরও খবরনাকে নল দিয়ে মানুষকে টেনে আনছে: SIR নিয়ে তোপ মমতার, নিশানা বিজেপির আইটি সেলকেও

শোনা যায়, কপ্টারে যেতে না পেরে সড়ক পথে বীরভূম যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যত রাতই হোক সভা করবেন তিনি। রাতে থাকবেন বীরভূমেই। তৃণমূলের দাবি, অভিষেকের হেলিকপ্টারের জন্য ডিজিসিএ ছাড়পত্রই দেয়নি। শেষপর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের সহায়তায় একটি কপ্টারের ব্যবস্থা করা হয়। দুপুর আড়াইটে নাগাদ অভিষেককে নিয়ে বেহালা ফ্লাইং ক্লাব থেকে বীরভূমের উদ্দেশে ওড়ে চপার। মঙ্গলবারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটি ভাড়া নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...