Friday, June 19, 2026

কপ্টার-উড়ানে বাধা! বাংলাবিরোধী জমিদারদের চক্রান্তকে পরাস্ত করে বীরভূমে গর্জে উঠলেন অভিষেক

Date:

Share post:

এখনও বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। আর এখনই বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। কপ্টার সমস্যায় নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পরে বীরভূমের রামপুরহাটের জনসভায় গিয়ে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক সাফ জানান, আমার জেদ বিজেপির ১০গুণ।

সভামঞ্চে পৌঁছেই কপ্টার-ষড়যন্ত্রের অভিযোগ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, “আমার সাড়ে ১২টা থেকে ১টা মধ্যে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে দেড়টার মধ্যে সভায় আসার কথা ছিল। সেই মতো আমি পৌঁছে যাই। কিন্তু বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত আমার কপ্টার ওড়ার অনুমতি দেয়নি“। এর পরেই মোদি সরকারকে নিশানা করে অভিষেক তোপ দেগে বলেন, “নির্বাচন শুরু হয়নি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা  হয়নি। অথচ বাংলাবিরোধী, জমিদারদের চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। আমার কপ্টারের অনুমতি দেয়নি।“

গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “বিজেপির যা জেদ আমার তার থেকে ১০গুণ জেদ। আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে তাঁর হেলিকপ্টার আনালাম।“
আরও খবরনাকে নল দিয়ে মানুষকে টেনে আনছে: SIR নিয়ে তোপ মমতার, নিশানা বিজেপির আইটি সেলকেও

অভিষেকের কথায়, আমি নতিস্বীকার করি না। তাঁর সভার জন্য এত দীর্ঘ সময় অপেক্ষা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, মায়েদের ধন্যবাদ কাছে কৃতজ্ঞ।

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...