Friday, June 19, 2026

নোবেলজয়ী অমর্ত্যকে SIR নোটিশ, তালিকায় দেব থেকে শামি! কমিশন-বিজেপির বিরুদ্ধে তোপ অভিষেকের

Date:

Share post:

নির্বাচন কমিশনের SIR হয়রানি নিয়ে প্রথম থেকে সরব রাজ্যের শাসকদল। মঙ্গলবার, বীরভূমের (Birbhum) রামপুরহাটের বিনোদপুরের সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে এক বন্ধনীতে রেখে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বীরভূমের ভূমিপুত্র নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআর-শুনানির নোটিশ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে তোপ দাগেন অভিষেক। বলেন, “যাঁর জন্য দেশকে গোটা বিশ্ব চেনে, বিশ্ববন্দিত সেই অমর্ত্য সেনকে এরা নোটিশ পাঠাচ্ছে।“

এদিন সভার শুরু থেকেই বিজেপির (BJP) বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন অভিষেক। নোবেলজয়ী অর্থনীতিবিদকে এসআইআর-শুনানির নোটিশ নিয়ে অভিষেক বলেন, “যাঁর জন্য দেশকে গোটা বিশ্ব চেনে, বিশ্ববন্দিত সেই অমর্ত্য সেনকে এরা নোটিশ পাঠাচ্ছে।“ অভিনেতা সাংসদ দেব থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি- নোটিশ দেওয়া হয়েছে তাঁদেরও। অভিষেক বলেন, “অমর্ত্য সেন, যিনি এ দেশের নাম বিশ্বের দরবারে চিনিয়েছেন, তাকেও নোটিশ পাঠিয়েছে SIR। অভিনেতা দেবকে নোটিশ পাঠানো হয়েছে। মহম্মদ শামি-যে বিশ্বকাপে দেশকে গর্বিত করেছে- তাকেও নোটিশ দিয়ে আনম্যাপড করার চেষ্টা চলছে।”

অভিষেকের কথায়, “এদের বাংলার ম্যাপ থেকে আনম্যাপ করতে হবে। যারা এসআইআরের নামে বাংলাকে অপমান করেছে, ভোটে তাদের জবাব দেওয়ার লড়াই।“

এরপরই কমিশন-বিজেপিকে এক বন্ধনীতে রেখে তৃণমূলের সেনাপতির হুঁশিয়ারি, “যাঁদের আনম্যাপড করতে চাইছে, গণতন্ত্রের নামে এই খেলায় সায় দেবেন না। এবারের ভোটে এদের ঝেঁটিয়ে বিদায় করুন।”

অভিষেকের কটাক্ষ, “এরা ভেবেছে ভয় দেখিয়ে, নোটিশ দিয়ে মানুষকে সরিয়ে দেবে। কিন্তু বাংলার মানুষ সব দেখছে।”
আরও খবরকপ্টার-উড়ানে বাধা! বাংলাবিরোধী জমিদারদের চক্রান্তকে পরাস্ত করে বীরভূমে গর্জে উঠলেন অভিষেক

বীরভূমের মেয়ে পরিযায়ী শ্রমিক সোনালি বিবির প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, “এই মাটির একজন মেয়ে সোনালি খাতুন। জোর জবরদস্তি তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল কেন্দ্র। হাইকোর্ট, সুপ্রিমকোর্টে লড়াই করে তৃণমূলের সৈনিকরা তাঁকে দেশে ফিরিয়ে এনেছে। গতকাল ও একটা ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে। আজ আমি রামপুরহাটে দেখতে যাব।”

Related articles

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...