Thursday, June 25, 2026

মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন! সন্দেশখালি পেতে চলেছে নতুন সেতু 

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতো সন্দেশখালি অবশেষে পেতে চলেছে বহু প্রতীক্ষিত নতুন সেতু। দীর্ঘদিনের দাবি পূরণে রাজ্য প্রশাসনের উদ্যোগে সন্দেশখালি ২ নম্বর ব্লকের বেড়মজুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েতকে সংযোগকারী ধুলিয়া খালের উপর স্টিলের সেতু নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা হল।

প্রায় ৩ কোটি ৯১ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয়ে ২০ মিটার দীর্ঘ এই সেতু নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে প্রশাসনের আশা। সেতু নির্মাণ কাজের শিলান্যাস করেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডাঃ হোসেন মেহেদী রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাখাঁর মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক, সন্দেশখালি ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ কুমার সামন্ত, সন্দেশখালি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বলাই ঘোষ-সহ প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা।

গ্রামবাসীদের অংশগ্রহণকে গুরুত্ব দিতে স্থানীয় মহিলাদের হাত দিয়েই নারকেল ফাটিয়ে সেতু নির্মাণের সূচনা করা হয়। এই দৃশ্য অনুষ্ঠানে আলাদা আবেগের সঞ্চার করে। স্থানীয়দের বক্তব্য, ধুলিয়া খালের জন্য এতদিন বেড়মজুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ ছিল। বর্ষাকালে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, অসুস্থ মানুষ ও সাধারণ বাসিন্দাদের বিপদের মধ্যে পড়তে হতো। জরুরি পরিষেবা পেতেও সমস্যা হতো।

নতুন সেতু চালু হলে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও ব্যবসা-বাণিজ্য—সব ক্ষেত্রেই উপকৃত হবেন হাজার হাজার মানুষ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করে সেতুটি মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর ঘোষণার দ্রুত বাস্তবায়ন দেখে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, এই সেতু সন্দেশখালির যোগাযোগ ব্যবস্থাকে নতুন গতি দেবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নের পথ আরও প্রশস্ত করবে।

আরও পড়ুন – ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির পর চোখ খুলল ইউরোপের! NATO-র বার্তা আমেরিকাকে

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...