Saturday, May 9, 2026

শিক্ষকের অবসরকালীন বেতন দেননি, আধিকারিকের বেতন বন্ধ করল হাই কোর্ট

Date:

Share post:

আদালতের নির্দেশ সত্ত্বেও হয়রানি জারি অবসরপ্রাপ্ত শিক্ষকের। এবার সেই অবসরপ্রাপ্ত শিক্ষকের পক্ষে কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। যে আধিকারিক অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষকের বেতন আদালতের নির্দেশের পরেও বন্ধ রেখেছিলেন, সেই আধিকারিকের বেতন বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। বিচারপতি সিনহার নির্দেশ, যতদিন না পর্যন্ত মৃত আবেদনকারীর স্ত্রী অবসরকালীন সমস্ত বেনিফিট (retirement benefits) পাচ্ছেন, ততদিন ডিআই (DI) কোনও বেতন (salary) পাবেন না।

বৌলাসিনি বিবেকানন্দ হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন দেবব্রত হাইত। অবসরের পরও অবসরকালীন বেনিফিট পাননি বলে অভিযোগ। তা নিয়ে একাধিকবার পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) ডিআইয়ের কাছে আবেদন করলেও কোনও সমাধান মেলেনি। বাধ্য হয়ে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। মামলা চলাকালীনই গত অক্টোবর মাসে মৃত্যু হয় দেবব্রত হাইতের।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন! সন্দেশখালি পেতে চলেছে নতুন সেতু 

এরপর তাঁর স্ত্রী অপর্ণা হাইত ফের হাই কোর্টের দ্বারস্থ হন। গত বছরের ২৫ নভেম্বর বিচারপতি অমৃতা সিনহা এক মাসের মধ্যে সমস্ত বকেয়া অবসরকালীন সুযোগ-সুবিধে (retirement benefits) মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু অভিযোগ, আদালতের সেই নির্দেশ মানেননি জেলা বিদ্যালয় পরিদর্শক (DI)। এরপর ফের মৃত শিক্ষকের স্ত্রী আদালতের দ্বারস্থ হন। মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় বিষয়টি শুনে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সিনহা। আদালতের পর্যবেক্ষণ, একজন শিক্ষক তাঁর সারা জীবন সরকারি কাজে ব্যবহার হলেন, অথচ তিনি নিজের অবসরকালীন বেনিফিট পেলেন না! এমনকি তাঁর মৃত্যুর পরেও তাঁর স্ত্রী সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

Related articles

পালাবদলের পরেই ‘গণশক্তি’-র পাতাজোড়া রাজ্যের বিজেপি সরকারের বিজ্ঞাপন!

রাজ্যে পালাবদল ঘটতেই সিপিআইএমের (CPIM) দৈনিক মুখপত্র ‘গণশক্তি’-র (Ganashakti) পাতাজোড়া রাজ্য সরকারের বিজ্ঞাপন। বাংলায় বিজেপি সরকার আসতেই শিকে...

সেলফির নামে রোহিতের কোটি টাকার ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা! ক্ষুব্ধ হিটম্যান

অনুরাগীর নিজস্বী তোলার আবদার মেটাতে গিয়ে বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছিল প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)।...

ডোপিং বিতর্কে নোটিশ যশস্বী-শেফালিকে!

আইপিএল চলাকালীন বিতর্কে জড়িয়ে পড়লেন রাজস্থান রয়্যালস দলের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ডোপ টেস্ট সংক্রান্ত নিয়ম...

শপথেই সোশ্যালে পালাবদল: সবুজ থেকে গেরুয়ায় ‘পথে’ বদল রাজ্য পুলিশের

রাজনীতির মিডিয়া নির্ভরশীলতা রাজনীতির পট পরিবর্তনের সঙ্গেই পরিবর্তনশীল। তাই বাংলায় নতুন সরকারের পালাবদলের দিন থেকে প্রশাসনিক স্তরেও সোশ্যাল...