Sunday, May 10, 2026

আউটরাম ঘাট থেকে মেলার সূচনা: প্রস্তুতি খতিয়ে দেখতে বুধে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য মেলার ব্যবস্থা ও তার যাতায়াতের প্রস্তুতি খতিয়ে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মকর সংক্রান্তির পুণ্যস্নানের জন্য গোটা দেশ থেকে যে পুণ্যার্থীরা যাবেন গঙ্গাসাগরে (Gangasagar) তার একটা বড় অংশ আসেন কলকাতা শহরের একাধিক ঘাটে। সেখানে প্রশাসনের প্রস্তুতি কেমন, তা খতিয়ে দেখে যাত্রার সূচনা করতে বুধবারই আউটরাম ঘাটে (Outram Ghat) যাবেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রীকে দেখে “জয় বাংলা” নাগা সাধুদের মুখে!

গঙ্গাসাগরে রওনা দেওয়ার আগে গোটা দেশ থেকে পুণ্যার্থীরা এসে বাবুঘাট, আউটরাম ঘাটে তাবু ফেলেন। মকরের (Makar Sankranti) পুণ্য লাভের আশায় এক প্রকার গঙ্গাসাগরের আগেই এই আউটরামঘাট হয়ে ওঠে – এই ভারতের মহামানবের মিলন তীর্থ। বুধবার সেখান থেকেই গঙ্গাসাগর যাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে খতিয়ে দেখবেন পার্বণের আগে যোগ দিতে আসা মানুষের জন্য প্রশাসনিক প্রস্তুতি কেমন রয়েছে।

Related articles

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...

ISL: “নবী-অ্যালভিটোরা দলের ক্ষতি করার চেষ্টা করেছে”, বিস্ফোরক অভিযোগ অস্কারের

সোমবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। রবিবার সাংবাদিক সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন অস্কার ব্রুজো(Oscar Bruzon)। দল ছেড়ে...

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...