Monday, May 11, 2026

আজ মতুয়াগড়ে অভিষেক, রানাঘাটের রণসংকল্প সভার পর পুজো দেবেন ঠাকুরবাড়িতে 

Date:

Share post:

‘আবার জিতবে বাংলা’ কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার মালদহে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। এরপর শুক্রবার রানাঘাটে সভা করবেন তিনি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতেও পুজো দিতে যাওয়ার কথাও রয়েছে তাঁর। ইতিমধ্যেই হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরের মন্দির থেকে বড়মার মন্দির ফুলের সাজে মুড়ে দিয়েছেন মতুয়া ভক্তরা। SIR আবহে যখন নিজেদের ভোটাধিকার নিয়ে ধোঁয়াশায় রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা তখন তাদের কাছে অভিষেক কী বার্তা পৌঁছে দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

এদিন দুপুরে রানাঘাটের নেতাজি পার্কে রণ সংকল্প সভা করবেন অভিষেক। দুপুরে তাহেরপুরে তার চা চক্রের কর্মসূচি রয়েছে। সেখান থেকে সোজা চলে যাবেন গাইঘাটার ঠাকুরনগরে। তৃণমূল রাজ্যসভার সংসদ মমতা বালা ঠাকুর (Mamatabala Thakur) ও তাঁর মেয়ে বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর স্বাগত জানাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো শেষ করে অভিষেক আসবেন বড়মার মন্দিরে। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের কার্যালয়ে পাগল, গোঁসাই এবং দলপতিদের সঙ্গে অভিষেকের বৈঠক করার সম্ভাবনাও রয়েছে।

 

Related articles

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...

মিলে গেল ১২০ প্রশ্ন: দেরাদুন থেকে কেরালম হয়ে রাজস্থানে NEET প্রশ্ন ফাঁস!

গোটা দেশে স্বচ্ছভাবে নিট পরীক্ষা আয়োজন করার জন্য প্রভূত চেষ্টা চালালেও প্রতিবারই এই পরীক্ষা নিয়ে বিতর্ক পিছু ছাড়ে...

সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানুর মূর্তি ভাঙার তীব্র নিন্দা অভিষেকের, অবিলম্বে দোষীদের শাস্তির দাবি

পর পর লেনিনের মূর্তি ভাঙার পরে এবার রাতের অন্ধকারে ভেঙে ফেলা হল সাঁওতাল বিদ্রোহের কিংবদন্তি নায়ক সিধু-কানুর মূর্তি।...