Wednesday, May 13, 2026

বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

Date:

Share post:

হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ হয়ে যাওয়া হিন্দমোটর কারখানার ভেতরে যায়। সেখানেই দুই সঙ্গীকে নিয়ে উপস্থিত হন অভিযুক্ত। ব্ল্যাকমেল করে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নাবালিকার বন্ধুকেও। পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যেই নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

এই ঘটনায় রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কে নিশানা করেছে। তাঁদের দাবি অভিযুক্ত নাকি শাসক দল ঘনিষ্ঠ। পাল্টা জবাব দিয়ে স্থানীয় তৃণমূল নেতা কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ এই ঘটনার সঙ্গে তাঁর দলের কোনও সম্পর্ক নেই।কড়া আইনি পদক্ষেপ করা হবে দোষীদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস কাউকে কোন অপকর্ম করার কথা বলে না। ঘটনা তদন্ত শুরু হয়েছে, যে দোষী সে অবশ্যই শাস্তি পাবে।” পাশাপাশি টিউশন পড়ার নাম করে কেন বন্ধ কারখানার পরিত্যক্ত আবাসনে গিয়েছিল নাবালিকা ও তার সঙ্গী, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...