Thursday, May 14, 2026

IND vs NZ ODI: দলে ফিরছেন শ্রেয়স, পরীক্ষা গিলের, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

Date:

Share post:

রবিবার নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল(India Team)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনে সিরিজ দিয়েই ২০২৬ সালের অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া।  ইতিমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গিয়েছে। ভারতীয় দলের মূল ফোকাস এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে তিন ম্যাচের একদিনের সিরিজ রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

ভদোদরায় প্রথম ম্যাচে নামার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে শ্রেয়স আইয়ার(Shreyas Iyer) এবং শুভমান গিল। এই ম্যাচের সম্ভবত দলে ফিরতে চলেছেন শ্রেয়স(Shreyas Iyer)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চোট পেয়েছিলেন তারপর থেকে মাঠের বাইরে ছিলেন। অবশেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ প্রত্যাবর্তন হচ্ছে তাঁর। অন্যদিকে নজর থাকবে শুভমান  গিলের দিকেও। আগের বছরই একদিনের দলে নেতৃত্বের অভিষেক হয়েছে তাঁর। কিন্তু সাম্প্রতিক সময় টি-টোয়েন্টি বিশ্বকাপে দল থেকে বাদ পড়েছেন। ফলে এই বছরের শুরুটা ভালোভাবেই করতে চাইবেন গিল।

একদিনের ম্যাচে বাইরে রাখা হবে বুমরাহকে। সম্ভবত খেলানো হবে মহম্মদ সিরাজকে , প্রসিদ্ধ কৃষ্ণাকে বাইরে রাখা হবে।  ভদোদরার এই মাঠের উইকেট ব্যাটিং সহায়ক। হয় তবে পরের দিকে বোলাররা সুবিধা পেতে পারেন। বৃষ্টির কোনও আভাস নেই।

ভারতের সম্ভাব্য দল- শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...