Saturday, March 14, 2026

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

Date:

Share post:

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখানো হোক দূরের কথা, অব্যহতি চাইলে ঠিক কেমন ব্যবহার করা হয় কমিশনের (Election Commission) তরফ থেকে, সেই অভিজ্ঞতা হল বাগনানের এইআরও (AERO) মৌসম সরকারের। অব্যহতি দেওয়ার বদলে তাঁকে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশনের (Election Office) সিইও দফতর (CEO Office)।

গত শুক্রবার নির্বাচন কমিশনের এইআরও পদের কাজ থেকে অব্যহতি চেয়েছিলেন হাওড়ার বাগনানের বিপর্যয় মোকাবিলা বিভাগের ব্লক অফিসার মৌসম সরকার (Mausam Sarkar)। তাঁর অব্যহতি পত্রে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, নির্বাচন কমিশনের এসআইআর (SIR) প্রক্রিয়ার কোন কোন অসংগতির জন্য কাজে বাধা পাচ্ছেন। সেইসঙ্গে বাংলার প্রায় দেড় লক্ষ মানুষের হয়রানির কারণ যে এই ত্রুটিপূর্ণ এসআইআর প্রক্রিয়া, তা তুলে ধরেছিলেন তিনি নিজের অব্যহতি পত্রে (resignation letter)।

কমিশনের ভুল তুলে ধরার এই ঔদ্ধত্য যে নির্বাচন কমিশন ভালো চোখে দেখেনি তা তাদের উত্তরেই স্পষ্ট। এর আগেও বহু বিএলও অব্যহতির আবেদন করেছিলেন, যা গৃহীত হয়নি। সোশ্যাল মিডিয়ায় সিইও দফতরের (CEO Office) তরফে এই অব্যাহতি পত্রের (resignation letter) উত্তর দেওয়া হয়েছে, যা এক প্রকার হুমকি।

আরও পড়ুন : App-এর ভুলে ১কোটি ৩৬ লক্ষের নাম ‘বাদ’! অভিযোগে AERO পদে অব্যহতির আবেদন

নির্বাচন কমিশনের দাবি, কাজের সমস্যা হলে এইআরও মৌসম সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারতেন। কাজ থেকে অব্যহতি হয় না, সেক্ষেত্রে তাকে বদলি করা যেত। কিন্তু তিনি যে ‘সো কলড’ অব্যহতিপত্র দিয়েছেন তা অর্থহীন। এই গোটা ঘটনা নির্বাচন কমিশনের প্রতি সজোরে অবমাননা এবং ঊর্ধ্বতনের প্রতি অধঃস্তনের অসম্মান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি অসম্মান প্রমাণ করেছে। ফলে তাঁর বিরুদ্ধে আইন মেনে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...