Sunday, May 17, 2026

বাঁকুড়ায় গাড়িতে পাচার নির্বাচনের ফর্ম! তথ্য চুরিতে সরব মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বিজেপির নেতারা যা বলছেন, দেখা যাচ্ছে দুদিন পরে নির্বাচন কমিশন সেই পদক্ষেপ নিচ্ছে। আবার নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানালে তাড়াতাড়ি পদক্ষেপ নিচ্ছে কমিশন। এরপরেও সিইসি জ্ঞানেশ কুমার দাবি করছেন নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ সংস্থা। বারবার তাদের পক্ষপাতিত্ব তুলে ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। আর এবার হাতে নাতে বিজেপি-কমিশন আঁতাঁতের ছবি স্পষ্ট হয়ে গেল বাঁকুড়ায় (Bankura)। বিজেপি নেতাদের গাড়িতে পাওয়া গেল রাশি রাশি ফর্ম-৭। এরপর বিজেপি-কমিশন আঁতাঁত নিয়ে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বিজেপি ও নির্বাচন কমিশনকে (Election Commission) এক বন্ধনীতে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, একটা ছবি দেখাচ্ছি। গাড়িতে করে প্রায় ১০ হাজার ফর্ম নিয়ে গিয়েছে ডিলিট করার জন্য। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। ছবি তুলে ধরে তাঁর আরও প্রশ্ন, এগুলো মানুষের অধিকার চুরি নয়? তথ্য চুরি করছে, গণতন্ত্র চুরি করছে। জ্যান্ত মানুষকে মেরে ফেলতে চাইছে।

মঙ্গলবার বাঁকুড়ার খাতড়ার সিনেমা মোড়ে একটি গাড়ি দেখে সন্দেহ হয় স্থানীয় তৃণমূল নেতাদের। গাড়িটিকে দাঁড় করিয়ে খোঁজ খবর নিতেই উদ্ধার হয় প্রায় ৪ হাজার ফর্ম ৭ (নাম বাদ দেওয়ার আবেদনপত্র)। খাতড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দুজনকে আটক করেছে। আরও তিনজন সেখান থেকে পালিয়ে যায়। পাঁচজনই বিজেপি নেতা হিসেবে পরিচিত এলাকায়। ধৃতদের মধ্যে একজন বিজেপির তালডাংরা বিধানসভার বিবরদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মণ্ডল সভানেত্রী ঝুমা ঘোষের স্বামী প্রবীর ঘোষ।

রানিবাঁধের তৃণমূল বিধায়ক জোৎস্না মাণ্ডি বলেন, গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা চলছে। গরিব, আদিবাসী ও প্রান্তিক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার নীল নকশা স্পষ্ট। আমরা চাই, দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

আরও পড়ুন : অন্যায়ভাবে নাম কাটলে রুখে দাঁড়ান: SIR নিয়ে নবান্নে তোপ মুখ্যমন্ত্রীর, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

ফর্ম-৭ হল ভোটার তালিকায় কোনও নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করতে, মৃত বা স্থানান্তরিত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে ব্যবহৃত ফর্ম। তবে প্রশ্ন উঠছে, পরিকল্পিতভাবেই কি নির্দিষ্ট কিছু এলাকার ভোটারদের নাম তালিকা থেকে মুছে দেওয়ার চেষ্টা চলছিল? আর নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশ রেখে সেই কাজই কী করছেন বিজেপির স্থানীয় নেতারা, প্রশ্ন তৃণমূলের।

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...