Tuesday, May 19, 2026

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

Date:

Share post:

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) থেকে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত গড়িয়েছে। কিন্তু কলকাতা হাই কোর্টের শুনানির দেরির কারণে যে ব্যস্ততা ইডি (ED) দেখিয়েছিল কার্যত তা মাঠেই মারা গিয়েছে। সেই ১৪ জানুয়ারির হাই কোর্টের শুনানিতে প্রথমবার মামলা আদালতে উঠতে চলেছে। তবে তার আগে সতর্ক কলকাতা হাই কোর্ট। যেভাবে শুক্রবার হট্টগোলের জেরে শুনানি মুলতুবি করে দিতে হয়, তার পুণরাবৃত্তি যাতে না হয়, তার জন্য জারি হল একাধিক নির্দেশিকা।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

মঙ্গলবারই আইপ্যাকের সল্টলেক অফিসে ইডির তল্লাশি অভিযান সংক্রান্ত মামলার শুনানির আগে এজলাস নিয়ন্ত্রণ করল হাইকোর্ট। সন্ধ্যায় প্রশাসনিক নির্দেশ জারি করে হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল (CJ Sujoy Pal) জানান, বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে বুধবার। শুনানির পুরো অংশ ভিডিও রেকর্ডিং ও সরাসরি সম্প্রচার হবে। শুধু মামলাকারী, তাঁদের আইনজীবী, সরকারি আইনজীবী ও সংশ্লিষ্ট আদালত কর্মীর প্রবেশাধিকার থাকছে। রুদ্ধদ্বার শুনানি হবে।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...