Monday, May 18, 2026

ফের এসআইআরের চাপে যাদবপুরে অস্বাভাবিক মৃত্যু বিএলও’র

Date:

Share post:

এসআইআরের (SIR Deaths) চাপে মৃত্যুমিছিল! এসআইআর নিয়ে মানুষের হয়রানির মাঝেই এবার পূর্ব যাদবপুরের মুকুন্দপুর এলাকায় এক বিএলওর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম অশোক দাস। বৃহস্পতিবার সকালে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান বাড়ির লোকজন। পরিবারের তরফে বলা হয়েছে এসআইআর সংক্রান্ত চাপ চলছিল অনেকদিন ধরেই। তবে এমন সিদ্ধান্ত তিনি কেন নিলেন সেটা যদিও তাঁরা জানেন না। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ঘটনাস্থল পরিদর্শন করে কীভাবে এই ঘটনা ঘটল সেই নিয়ে বিশদে আলোচনা করেন তিনি।

পূর্ব যাদবপুরের মুকুন্দপুর এলাকার অহল্যা নগরে অশোক দাসের বাড়ি। পেশায় তিনি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকার বহরু হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন। পূর্ব যাদবপুরের চিতকালিকাপুর এফ.পি. স্কুলের ১১০ নম্বর ভোটকেন্দ্রের বিএলও হিসাবে কর্মরত ছিলেন। এদিন সকালে নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা অশোক দাসকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের দিদি এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, এসআইআর সংক্রান্ত মারাত্মক চাপ ছিল অশোকবাবুর। কীভাবে মৃত্যু হতে পারে এভাবে সেটা তদন্ত করে দেখা উচিৎ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন: জালনোট-আগ্নেয়াস্ত্রসহ মুর্শিদাবাদে গ্রেফতার ৩

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...