Sunday, May 17, 2026

আজ কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে, জেলায় জেলায় রেকর্ড পারদ পতন 

Date:

Share post:

শুক্রবার সকালে নিম্নমুখী তাপমাত্রা, ১২ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত। মহানগরী-সহ কলকাতার সর্বত্র কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। এদিন ঠান্ডায় পাহাড়ি কালিম্পংকে হারিয়ে দিয়েছে বীরভূম, নদিয়ার মতো সমতলের জেলা।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, আগামী কয়েক দিন একই রকম শীত থাকবে রাজ্যে। রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। সোমবার থেকে উষ্ণতা বাড়বে।গত দু’দিন কলকাতায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। কিন্তু শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশা রয়েছে। শুক্রবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যে শীতলতম। দ্বিতীয় স্থানে বীরভূমের শ্রীনিকেতন, পারদ নামল ৭ ডিগ্রির ঘরে। বাঁকুড়া, আসানসোল, মেদিনীপুর সর্বত্র তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে।

 

Related articles

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...