Thursday, May 21, 2026

প্রথমবার লাইভে একসঙ্গে ‘দেশু’! সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা রাজ-পত্নীর 

Date:

Share post:

‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে দশ বছর পর বাংলা সিনেমার অন্যতম প্রিয়জুটির অন স্ক্রিন কামব্যাক দেখেছে সিনে প্রেমীরা। প্রমোশনের প্রয়োজনে দূরত্ব ভুলে মঞ্চে পারফর্মও করেছেন যুগলে। কিন্তু তাতে কি আর তৃপ্ত হওয়া যায়? ফ্যানেদের উন্মাদনা বাড়িয়ে এ বছর পুজোয় ‘দেশু’র আগামী ছবি মুক্তি পাবে বলে জানিয়েছেন অভিনেতা দেব (Dev)। তারপর থেকেই জুটির অনুরাগীদের উৎসাহ উন্মাদনা ধরা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এবার ভিডিও বার্তা দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। এবার দর্শককে আরও বড় উপহার দিতে এই প্রথমবার দেবের সঙ্গে অভিনেত্রী লাইভে আসতে চলেছেন। আগামী সোমবার বড় অ্যানাউন্সমেন্ট হবে বলেও জানিয়েছেন টলিউডের ‘লেডি সুপারস্টার’।

রবিবাসরীয় সকালে রাজপত্নী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় বলেন, “এবছর পুজোয় আমার আর দেবের আগামী ছবি দেশু ৭ আসছে। শু ছাড়া দে কী করে সম্ভব? মানে দেশু ছাড়া কী কখনও কোনও সেলিব্রেশন হয়? তাই প্রথমবার আমরা একসঙ্গে লাইভে আসছি।” সেদিন যে বিনোদন দুনিয়ার সবথেকে বড় চমক মিলবে, সেই আভাসও দিয়েছেন টলিউডের ‘লেডি সুপারস্টার’।

এই ঘোষণার পর থেকেই ‘প্রাক্তন’ জুটিকে আগের মেজাজে ফিরে পাওয়ার অপেক্ষা শুরু ‘দেশু’ (DeSu) ভক্তদের।

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...