Saturday, March 28, 2026

উইকেন্ডে সামান্য পারদপতন, রবিবার কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে 

Date:

Share post:

জানুয়ারির শেষ লগ্নে পরপর দুদিন কমলো তাপমাত্রা। বিদায়ের আগে কি তবে শেষ কামড় দিতে চাইছে শীত (Winter)? এই স্পেলের স্থায়িত্ব কত দিন? এখন এসব প্রশ্নের উত্তর খুঁজছেন আবহবিদরা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর, রাজ্যের কোথাও উল্লেখযোগ্য শীত বৃদ্ধি বা বড়সড় পারদ পতনের পূর্বাভাস নেই। আগামী সাতদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রাতের তাপমাত্রা মোটামুটি একই স্তরে ঘোরাফেরা করবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন তাপমাত্রা রয়েছে, প্রজাতন্ত্র দিবস এবং আগামী সপ্তাহ জুড়ে তার কোনও হেরফের হবেনা।

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকালের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের এক-দু’টি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। কুয়াশা থাকবে মঙ্গলেও। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার দাপট দেখা যাবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি।

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...