Thursday, May 28, 2026

ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা: কুয়াশার জের জারি থাকবে

Date:

Share post:

মাঘের শুরু থেকেই দক্ষিণ বঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। চলতি সপ্তাহেও সেই তাপমাত্রা বাড়ার ধারা অব্যাহত থাকবে পূর্বাভাস (forecast) আবহাওয়া দফতরের। তবে কুয়াশার কারণে ভোরের দিকে সমস্যা জারি থাকবে। তবে উত্তর বঙ্গের তাপমাত্রা এখনই বাড়ার পূর্বাভাস নেই, জানাচ্ছে আবহাওয়া দফতর।

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ইতিমধ্যেই দিনের তাপমাত্রার সর্বনিম্ন অঙ্ক ১২-১৩ ডিগ্রি ছুঁয়েছে। তবে রাতের তাপমাত্রা এখনই বাড়ছে না। মঙ্গলবার থেকে দিনের তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস রয়েছে।

যদিও দক্ষিণের অন্যান্য জেলাগুলির তাপমাত্রা এখনই খুব একটা বাড়ছে না। সকালের দিকে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। মঙ্গলবার দুই চব্বিশ পরগণাতেও কুয়াশা বাড়ার পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন : জম্মু ও কাশ্মীরে ভয়াবহ তুষারপাতের জের, বরফের তলায় চাপা পড়লেন যুবক!

উত্তরের জেলাগুলিতে আগামী চারদিন কুয়াশার দাপট চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে কুয়াশার (fog) হলুদ সতর্কতা (yellow alert) জারি করা হয়েছে। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই।

Related articles

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার...

আনফলো জল্পনার মধ্যেই মেলোনির ফলো তালিকায় মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni)...

নবী-সুব্রতদের তুলে আনার কারিগর, প্রয়াত বাংলার ফুটবলের ‘দ্রোণাচার্য’

প্রয়াত হলেন বর্ষীয়ান ফুটবল কোচ মুরারী শূর(Murari Sur)। সুব্রত ভট্টাচার্য, রহিম নবিদের মত ফুটবলারের কোচ ছিলেন। মৃত্যুকালে বয়স...

জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের ঘোষণা সিদ্দারামাইয়ার: আজই যাচ্ছন দিল্লি, জানালেন পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম!

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রাতঃরাশের টেবিলে কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী পদে ইস্তাফার কথা ঘোষণা করলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। জানালেন...