Thursday, May 28, 2026

রাজনৈতিক সৌজন্য! রাজভবনে সাধারণতন্ত্র দিবসের চা-চক্রের আমন্ত্রণ রক্ষা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

চিরাচরিত ঐতিহ্য মেনে সাধারণতন্ত্র দিবসে লোকভবনে অনুষ্ঠিত হল চা-চক্রের অনুষ্ঠান। রাজভবনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Ananda Bose) সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন মুখ্যমন্ত্রী। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে মিলনক্ষেত্র।

সকালে রেড রোডের কুচকাওয়াজের পর রাজভবনের লোকভবনে বসে এই ঐতিহ্যবাহী চা-চক্র। উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। রাজনৈতিক মহল থেকেও ছিলেন একাধিক প্রতিনিধি। রাজ্য বিজেপির সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব অনুষ্ঠানে অংশ নেন।

চা-চক্রের পাশাপাশি এ দিন সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের ‘বন্দেমাতরম’ পুরস্কার প্রদান করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সন্তুর বাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য এবং অধ্যাপক মহেন্দ্রনাথ রায়ের হাতে এই সম্মান তুলে দেন রাজ্যপাল। এ ছাড়াও চলচ্চিত্র পরিচালক সুজিত সরকার, শিল্পপতি চন্দ্রশেখর ঘোষ, প্রবীণ অভিনেতা মোহন বাবু-সহ শিল্প, শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বদের এই পুরস্কারে সম্মানিত করা হয়।

আরও পড়ুন- আনন্দপুরে ভস্মীভূত দুই গুদাম! মৃত ৭, এখনও অবধি ২০ জনের নামে মিসিং ডায়রি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফিরলেন পরিচালকের মেয়ে: পরিবারের তরফ থেকে জানানো হল অন্তিম যাত্রার সূচি

পরিবারের তরফ থেকেই অনিবার্য কারণে বৃহস্পতিবার পরিচালক অনীক দত্তের শেষযাত্রা বাতিল করা হয়েছিল। এবার স্ত্রী সন্ধি দত্ত ও...

প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম, উদ্বেগ! পরীক্ষা-দুর্নীতি নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের

প্রশ্নফাঁস, অনিয়ম, উদ্বেগ, অনিশ্চয়তা আর বিশ্বাসঘাতকতা। এই পঞ্চবাণে দেশের যুবসমাজকে বিদ্ধ করে চলেছে বিজেপি (BJP)। একের পর এক...

ফিফা বিশ্বকাপের মঞ্চে বাঙালি, গুরুত্বপূর্ণ দায়িত্বে হুগলির স্নেহাংশু

ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চে সুযোগ পেলেন এক বাঙালি। রেফারি বা সহকারী রেফারি নয়,ফিফার ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত...

অন্নপূর্ণা যোজনার ফর্মে কেন গোটা পরিবারের তথ্য চাওয়া হয়েছে? প্রশ্ন কুণালের

লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প নয় অন্নপূর্ণা যোজনা তা বলাই বাহুল্য। কথা ছিল ১ জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার...