Monday, March 30, 2026

ভোটার তালিকা সংশোধনের নামে হয়রানির অভিযোগ! এবার শীর্ষ আদালতের দ্বারস্থ কবি জয় গোস্বামী

Date:

Share post:

বাঙালির পদবি লেখার ধরন কি তার ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণ হতে পারে? নির্বাচন কমিশনের ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যুক্তিহীন অসঙ্গতির গেরোয় সাধারণ মানুষের হয়রানি নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিশিষ্ট কবি জয় গোস্বামী। ‘দেশ বাঁচাও গণমঞ্চ’ নামক একটি সংগঠনের তরফে এই জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের এজলাসে মামলাটির গুরুত্ব ব্যাখ্যা করেন জয় গোস্বামীর আইনজীবী।

মামলাকারীর অভিযোগ, নির্বাচন কমিশন বাংলায় ভোটার তালিকা সংশোধনের নামে বৈধ ভোটারদের মারাত্মক হেনস্থা করছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আধার কার্ডে যে পদবি রয়েছে, ভোটার তালিকায় তার চেয়ে সামান্য আলাদা বানান বা ধরন থাকায় সেটিকে ‘সন্দেহজনক’ তালিকায় ফেলে দেওয়া হচ্ছে। আইনজীবীর যুক্তি, কমিশন মানতে নারাজ যে ‘মুখোপাধ্যায়’ এবং ‘মুখার্জি’ আসলে একই ব্যক্তির পদবি হতে পারে। পদবি লেখার এই ভাষাগত পার্থক্যের কারণে সাধারণ মানুষের পরিচয়পত্র বা আধার কার্ডকেও গুরুত্ব দিচ্ছে না কমিশন।

আদালতে সওয়াল করতে গিয়ে জয় গোস্বামীর আইনজীবী বলেন, কমিশনের এই মনোভাব পুরোপুরি স্বেচ্ছাচারিতার নামান্তর। এর ফলে বাংলার এক বিশাল অংশের মানুষ শুধুমাত্র পদবি সংক্রান্ত জটেই নিজেদের ভোটাধিকার হারানোর আশঙ্কায় রয়েছেন। এই পরিস্থিতিতে সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। প্রধান বিচারপতি সূর্যকান্ত মামলাকারীর সওয়াল শোনার পর জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্ব পাওয়ার যোগ্য। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন- ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জমি হস্তান্তরের নির্দেশ হাই কোর্টের

_

_

_

_

_

_

Related articles

যে অহঙ্কারের সম্পত্তি রাহুল দিয়ে গেলেন পুত্র সহজকে

ফাদার্রস ডে। পুত্র সহজকে কোন চিঠি লিখেছিলেন রাহুল? কোন অহঙ্কারের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আত্মজকে দিয়ে গেলেন রাহুল? এই চিঠিটা...

কেরোসিন এবার মিলবে পেট্রোল পাম্পে: জ্বালানি সংকট মোকাবিলায় সিদ্ধান্ত কেন্দ্রের

জ্বালানি সংকট মোকাবিলায় এবার সাধারণ মানুষের ব্যবহারের কেরোসিনে নতুন ছাড়ের ঘোষণা কেন্দ্রের। পেট্রোলিয়াম মন্ত্রকের (Petroleum and Natural Gas...

শুটিং চলাকালীন দুর্ঘটনা: নায়িকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন রাহুল!

বাংলা মেগাসিরিয়ালের শুটিং করতে গিয়ে না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান...

নিচুস্তরে পুলিশ-প্রশাসনে রদবদল: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ফের একবার সংঘাতে রাজ্য ও নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ আধিকারিকের পর এবার নিচু স্তরের পুলিশ প্রশাসনের আধিকারিক রদবদলে...