Tuesday, March 31, 2026

তামিলনাড়ুর বিরুদ্ধে আটকে গেল বাংলা, বজায় থাকল শীর্ষস্থান

Date:

Share post:

সন্তোষ ট্রফির(Santosh Trophy)  চতুর্থ ম্যাচে আটকে গেল বাংলা(Bengal)। জয়ের হ্যাটট্রিক করার পর বুধবার গ্রুপ এ-তে নিজেদের চতুর্থ ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলো বঙ্গ ব্রিগেড।

প্রথম তিন ম্যাচে জয় পেয়েছিল বাংলা(Bengal), ফলে প্লে অফ পর্ব আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। নিয়মরক্ষার ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে কোনও ক্রমে মান বাঁচাল সঞ্জয় সেনের দল। অসমের সিলাপাথারের রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে, খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে ম্যাচের সেরা নন্দ কুমার অনন্তরাজের গোলে এগিয়ে যায় তামিলনাড়ু। কিন্তু ৮১ মিনিটে সুজিত সাঁধু গোলে খেলায় সমতা ফিরিয়ে আনে বাংলা।

৮৮ মিনিটে ফের সুযোগ পায় বাংলা। নরহরির ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৯১ মিনিটে সুযোগ এসে গিয়েছিল তামিলনাড়ুর কাছেও। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্রয়ে শেষ হয় ম্যাচ। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কোচ সঞ্জয় সেনের দল।এই ড্রয়ের ফলে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল বাংলা।বাংলা গ্রুপের শেষ ম্যাচ খেলবে আগামী শুক্রবার অসমের বিরুদ্ধে।

অন্য ম্যাচে ঢকুয়াখানার বিষ্ণুরাম দোলে স্পোর্টস কমপ্লেক্সে, গ্রুপের অপর ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেলো আয়োজক অসম। বিজয়ী দলের পক্ষে গোলগুলি করেন প্রজ্ঞান সুন্দর গগৈ (৩৩’), প্রাঞ্জল ভূমিজ (৪৩’) ও আকরাং নার্জারি (৬৫’)। প্রাঞ্জল ভূমিজ ম্যাচের সেরা নির্বাচিত হন।

বাংলার খেলা নিয়ে কোচ সঞ্জয় সেন যা বলেন, এই মাঠে বাংলা প্রথম খেলছে। তামিলনাড়ু আগে দুটি ম্যাচ খেলেছে। তাই তারা একটু এগিয়ে ছিল। অবশ্য এটা অজুহাত নয়, প্রথমার্ধে তারা যথেষ্ট ভালো খেলেছে। চাপ স্বত্ত্বেও দ্বিতীয়ার্ধে খুব ভালো খেলেছে বাংলা। সমতায় ফিরছে। শেষ পনের মিনিটে হয়তো এগিয়েও যেতে পারতো।

Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...