Saturday, June 20, 2026

আনন্দপুর অগ্নিকাণ্ড: মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, ধৃত গোডাউন মালিক

Date:

Share post:

আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশের পাশাপাশি বড়সড় আর্থিক সাহায্য ও কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুরের সভা থেকে তিনি জানান, মৃতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি পরিবারের একজন সদস্যকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, “কাল আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ফিরহাদ হাকিম ও অরূপকে বিশ্বাসকে পাঠিয়েছিলাম।” তিনি আরও জানান, সরকারের দেওয়া ১০ লক্ষ টাকা ছাড়াও সংশ্লিষ্ট কোম্পানি এবং ডেকরেটর্স কোম্পানি ৫ লক্ষ টাকা করে সাহায্য করবে। অর্থাৎ মৃত পরিবারগুলি মোট ১৫ লক্ষ টাকা করে সহায়তা পেতে চলেছে।

তদন্তকারীদের সূত্রে খবর, ভস্মীভূত গোডাউন থেকে এখনও পর্যন্ত মোট ১৬টি দগ্ধ দেহাংশ উদ্ধার হয়েছে। পুলিশের খাতায় এখনও নিখোঁজের তালিকায় রয়েছেন ২৩ জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। স্তূপীকৃত ছাই ও ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হওয়া দেহাংশগুলির পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার তোড়জোড় শুরু হয়েছে। তদন্তে গাফিলতির অভিযোগে মঙ্গলবার মধ্যরাতে গোডাউন মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, ওই গোডাউনে ন্যূনতম কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। জলাশয় বুজিয়ে বেআইনিভাবে এই নির্মাণ হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কেন সেখানে নিয়মিত ‘ফায়ার অডিট’ করা হয়নি, সেই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- মেটিয়াবুরুজে উপচে পড়া ভিড়! সেবাশ্রয়-২ শিবিরের হালহকিকত খতিয়ে দেখলেন অভিষেক 

_

_

_

_

_

_

_

_

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...