Friday, April 3, 2026

বাজেটের দিন অর্থমন্ত্রীর শাড়িতে দক্ষিণ ভারতীয় রেশম শিল্পের ছোঁয়া

Date:

Share post:

ফেব্রুয়ারির পয়লা তারিখে চলতি বছরের প্রথম কেন্দ্রীয় আর্থিক বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। মহিলা অর্থমন্ত্রী হিসেবে টানা নবম বার এই রেকর্ড গড়বেন তিনি। প্রত্যেকবার বাজেট ঘোষণার দিন সংসদে নির্মলের পরনের শাড়ি ও পোশাকের দিকে নজর থাকে। রবিবাসরীয় সকালে রাষ্ট্রপতির কাছ থেকে মিষ্টিমুখের পর সংসদে পৌঁছে গেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দক্ষিণ ভারতীয় তামিলনাড়ুর ঐতিহ্যবাহী রেশম শিল্পের ছোঁয়া নির্মলার শাড়িতে (Nirmala Sitharaman Style Statement)। ভোট অংকের কথা মাথায় রেখেই অর্থমন্ত্রীর এমন পোশাক নির্বাচন কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মূল্যবৃদ্ধির বাজারে কর্মসংস্থান, মেডিক্যাল পরিষেবায় ছাড়, ব্যাংকিং সেক্টরের বড় কোনও প্যাকেজ ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে আমজনতা। সকাল ১১ টা থেকে বাজেট পেশ করা শুরু করেন অর্থমন্ত্রী। ইতিমধ্যেই একে একে সকলেই সংসদ ভবনে পৌঁছে গেছেন। কিছুক্ষণ আগেই পৌঁছেছেন নির্মলা সীতারামন। নজর খেলেছে অর্থমন্ত্রী আজকের পোশাক। তিনি বরাবরই এই দিনটির জন্য শাড়িকেই বেছে নেন। এবারও ব্যতিক্রম হয়নি। রবিবার দেখা গেল তামিলনাড়ুর হাতে-বোনা কাঞ্জিভরামের শাড়ি পরেছেন তিনি। মভ ঘেঁষা মেরুন শাড়ির জমিতে সোনালি সুতোর সূক্ষ্ম চেক, পাড়ে গাঢ় চকলেট রং।জোড়া ফিতে পাড় বোনা হয়েছে সোনালি-রুপোলি জড়ি দিয়ে। এদিন সরষে হলুদ রঙের উলের ব্লাউজের সঙ্গে চকলেট রঙের শাল নিয়েছেন নির্মলা।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...