Friday, April 3, 2026

বঙ্গভবনে এবার রাজ্য পুলিশের পাহারা! বিমানে দিল্লি যাচ্ছে র‍্যাফ-ডিএসপি-র বিশেষ দল 

Date:

Share post:

দিল্লিতে বঙ্গভবনের নিরাপত্তা এবং সেখানে থাকা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের (এসআইআর) কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল নবান্ন। সোমবার গভীর রাতেই রাজ্য পুলিশের ২২ জনের একটি বিশেষ দল দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছে। এই দলে যেমন পুরুষ ও মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন, তেমনই থাকছেন র‍্যাপিড অ্যাকশন ফোর্স বা র‍্যাফ-এর দ্বিতীয় ব্যাটালিয়নের সদস্যরা। গোটা দলটির নেতৃত্বে রয়েছেন এক জন ডিএসপি এবং এক জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক।

গত কয়েক দিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে কেন্দ্র করে জাতীয় রাজনীতি সরগরম। বিশেষ করে বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের অতিসক্রিয়তা এবং নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপ নিয়ে সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে তিনি স্পষ্ট অভিযোগ করেন, বঙ্গভবনে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তা অনভিপ্রেত। এর পরেই দিল্লিতে রাজ্য পুলিশের শক্তি বাড়ানোর এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

পুলিশ সূত্রে খবর, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) পীযূষ পাণ্ডে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন। তাঁর নির্দেশেই এই বিশেষ দলটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলের মধ্যেই চূড়ান্ত হয়ে যায় কারা এই দলে থাকবেন। রাত ১টা ৪০-এর বিমানে তাঁদের দমদম বিমানবন্দর থেকে রওনা হওয়ার কথা। দিল্লিতে বঙ্গভবনের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সেখানে কর্মরত কর্মীদের সুরক্ষা দেওয়াই এই দলের প্রধান কাজ হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – শহরে দেড় লক্ষ পাকা বাড়ি, আধার যাচাইয়ের পরেই মিলবে আবাসের টাকা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...