Tuesday, February 3, 2026

আরও বড় ব্যবধানে জিতব: দিল্লি থেকে বাংলা জয়ের বার্তা তৃণমূল সভানেত্রীর

Date:

Share post:

বিধানসভা ভোটে বাংলার শাসকদলের রণকৌশল কী? মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee) বলেন, “আমি রাজনৈতিক জ্যোতিষী নই। তবে আমার মনে হয় আরও বেশি আসনে জিতব।”

অপরিকল্পিত এসআইআর-এর বিরোধিতায় গত তিনদিন ধরে দিল্লি কাপাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। এসআইআর আতঙ্কে প্রাণ হারানো পরিবারের সদস্যদের নিয়ে কমিশনের সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার জাতীয় নির্বাচন জ্ঞানেশ কুমারের বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছেন মমতা। তাঁর অভিযোগ, এসআইআর দিয়ে বাংলাকে টার্গেট করার প্রচেষ্টা ব্যর্থ হবে বিজেপির। বাংলার মানুষকে অন্যায়ভাবে হেনস্থা মুখের উপরে জবাব দেবেন তিনি।

মঙ্গলবার দিল্লির চাণক্যপুরী বঙ্গভবন থেকে ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে আরও একবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল নেত্রী। ৯০ জন BLO এবং SIR আতঙ্কে মৃতদের পরিবারকে নিয়ে এদিন বাংলা জয়ের ডাক দিলেন শুধু নয়। অত্যাচারিত মানুষগুলির দাবি কমিশনের বিরুদ্ধে FIR করা হোক। সাংবাদিক বৈঠকে মমতা বলেন, “আমরা এক ইঞ্চি জমি ছাড়ব না। শেষ পর্যন্ত লড়াই করে যাব। নাম বাদ গেলে প্রভাব তো পড়বেই। তবে তা নিয়ে লড়াই হবে। আমাদের কী রণকৌশল হবে, তা পরে জানানো হবে। বাংলাকে আলাদা করে টার্গেট করা হচ্ছে।”

মমতার অভিযোগ, “বাংলা বললেই বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তৃণমূলের (TMC) তথ্যচুরি করছে। দলীয় নেতাদের জেলে ভরে দিচ্ছে।” তৃণমূল সভানেত্রীর কথায়, “আমরা এখন সব দরজায় কড়া নাড়ছি। সংবাদমাধ্যমও গণতন্ত্রের একটা স্তম্ভ। এসআইআরে আক্রান্তদের নিয়ে এসেছি। আপনারাই দেখুন তাঁদের অবস্থা।”

তখনই এক সাংবাদিক মমতাকে প্রশ্ন করেন, বিধানসভা ভোটে বাংলার শাসকদলের রণকৌশল কী? কটা আসন আসবে ঝুলিতে। প্রশ্নের জবাবে তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, “আমি রাজনৈতিক জ্যোতিষী নই। তবে আমার মনে হয় আরও বেশি আসনে জিতব।” এর পরেই মমতার সহাস্য উত্তর, “ভোটে জিতে দিল্লি আসব। তখন আপনাদের ভাল মিষ্টি খাওয়াব।” থেমে মমতা বলেন, “দিল্লির লাড্ডু নয়।”

spot_img

Related articles

ছাগল চুরির ‘গোপন কথা’ ফাঁস, চুঁচুড়ায় বন্ধুকে খুনের দায়ে যাবজ্জীবন দুই যুবকের

ছাগল চুরির কথা মালিককে বলে দেওয়ার অপরাধে বন্ধুকে পিটিয়ে খুনের সাজা ঘোষণা করল আদালত। ২০২১ সালের সেই চাঞ্চল্যকর...

বেলডাঙায় NIA তদন্ত: চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

তিল থেকে তাল করে রাজ্যকে অপদস্থ করার নতুন পথ তৈরি হয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙায়। পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে...

কে অভদ্র? নির্বাচন কমিশনার জ্ঞানেশের দাবিতে যথার্থ প্রশ্ন অভিষেকের

বাংলার প্রতি নির্বাচন কমিশন যে রাজনৈতিক উদ্দেশ্যমূলক আচরণ চালাচ্ছে, তার পাল্টা প্রশ্ন করা হলেই খোলসের মধ্যে মুখ লুকিয়ে...

রইল দুটি পা! অস্ট্রেলিয়ায় গান্ধীমূর্তির গোটাটাই চুরি হয়ে গেল

বার্তা দিত দুই দেশের সাংস্কৃতিক আদান প্রদানের। অথচ রাতের অন্ধকারে রাতারাতি গোটা মূর্তিটাই চুরি হয়ে গেল। পড়ে রইল...