Wednesday, May 27, 2026

সুপ্রিম সওয়াল মুখ্যমন্ত্রীর: মমতাকে ঘিরে রাজধানীতে উন্মাদনা

Date:

Share post:

বেনজির। ঐতিহাসিক। একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, যিনি আইনজীবী, তিনি নিজের করা মমলার সওয়াল নিজে করছেন, তাও আবার দেশের সর্বোচ্চ আদালতে (Supreme Court)। বুধবার, এই দৃশ্য দেখতে উপচে পড়েছিল সুপ্রিম কোর্ট চত্বরে। আইনজীবীরা তো বটেই, ছিলেন আদালতের কর্মীরাও। রাজনৈতিক ব্যক্তিরা। আর ছিল সংবাদ মাধ্যম। শুধু জাতীয় সংবাদ মাধ্যম নয়, বিভিন্ন রাজ্যের সংবাদ মাধ্যমও এদিন উপস্থিত ছিল সুপ্রিম কোর্ট চত্বরে।

এদিন শীর্ষ আদালতে প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে তুখড় আইনজীবীর মতোই সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ধরেন তিনি। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে ভিড় উপচে পড়ে প্রধান বিচারপতির এজলাসে।

সওয়াল-জবাব শেষে যখন বাংলার মুখ্যমন্ত্রী আদালত থেকে বেরোন, বাইরে তখন থিক থিক করছে ভিড়। মমতার হাতে কাগজপত্র ছিল। সেই অবস্থাতেই নমস্কার জানাতে জানাতে আদালত থেকে বেরিয়ে আসেন বাংলার মুখ্যমন্ত্রী। রীতিমতো কর্ডন করে মমতাকে গাড়ি পর্যন্ত নিয়ে যেতে রীতিমতো হিমশিম খেতে হয় নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের।
আরও খবরনাম বিভ্রাট! বৈধ ভোটারের হয়রানি মেনে বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

অনেকেই ভিড়ের মধ্যে থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) অভিনন্দন জানান। তাঁদের বলতে শোনা যায়, “দারুণ হয়েছে দিদি, দারুণ।” আবার ভিড় থেকে ‘জয় বাংলা’ স্লোগানও ওঠে। করজোড়ে পাল্টা ধন্যবাদ জানান মমতা। মন্তব্য না করলেও, হাত তুলে অভিবাদন জানান তৃণমূল সুপ্রিমো। ভিড়ের মধ্যে একজন বই উপহার দেন। হাত বাড়িয়ে সেটি গ্রহণও করেন মমতা।

Related articles

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির (RN Ravi) সঙ্গে দেখা করতে বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ লোকভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী...

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ED অভিযান!

বুধবার সকাল সকাল কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Former CM Pinarayi Vijayan) বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান ঘিরে...

পুরী থেকে আটক তৃণমূল বিধায়ক দিলীপ!

তেরো দিন ধরে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলার পর অবশেষে আটক দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল...

ম্যাজিক মোমেন্টসকে ব্যান করার প্রতিবাদ, ফোরাম- ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথে লীনা-পুত্র অর্ক

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর গোটা ইন্ডাস্ট্রি আঙ্গুল তুলেছে, প্রযোজনার সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments)...