Sunday, June 7, 2026

সোমবার ফের সুপ্রিম-শুনানিতে সওয়াল করবেন মমতা

Date:

Share post:

SIR মামলার সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানিতে আগামী সোমবারও ফের একই ভূমিকায় দেখা যাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। বুধবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দেশ। এই মামলার পরবর্তী শুনানি সোমবার। সেদিন আদালতে হাজির হবেন মমতা। সূত্রের খবর রবিবারই দিল্লি যাবেন তিনি।

বুধবার সুপ্রিম শুনানিতে ঝড় তোলেন মমতা। প্রধান বিচারপতির বেঞ্চে দাঁড়িয়ে নিজের মামলায় নিজেই সওয়াল করেন মুখ্যমন্ত্রী। জানান, কমিশনকে ৬টি চিঠি লেখার পরেও উত্তর পাননি। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, “আমি এখানে আমার দলের জন্য লড়ছি না।” বলেন, ”কেন বাংলাকে টার্গেট করা হচ্ছে? কেন অসমে করা হচ্ছে না? বাংলাকে টার্গেট করা হচ্ছে। নির্বাচনের আগে কেন এত তাড়াহুড়ো করে এসআইআর? একশোর বেশি মানুষ মারা গিয়েছেন। বিএলওরা মারা গিয়েছেন। অনেকে হাসপাতালে।”

মামলার পরবর্তী শুনানি সোমবার। সেই দিনও একই ভূমিকায় দেখা যাবে বাংলার মুখ্যমন্ত্রীকে। বুধবারই কলকাতায় ফিরে এসেছেন মমতা। ফের রবিবার দিল্লি যাবেন তিনি। আগামী সোমবারের সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানিতে ফের উপস্থিত হবেন। ফের নিজের মামলায় নিজে শুনানি করবেন তিনি।

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...