Tuesday, June 9, 2026

খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে জেএমবি জঙ্গি বোমারু মিজানের ৮ বছরের কারাদণ্ড

Date:

Share post:

খাগড়াগড় বিস্ফোরণ (Khagragarh Blast Case) মামলার মূল অভিযুক্ত ৮ বছরের কারাদণ্ডের সাজা শোনাল আদালত। বাংলাদেশি জেএমবি জঙ্গি জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান ওরফে কওসরকে রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাসী কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায় বোমারু মিজানকে দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, আলিপুর সংশোধনাগারে বন্দি থাকা অবস্থায় সঙ্গীদের সাহায্যে জেল থেকে পালানোর ষড়যন্ত্র করেছিল মিজান। জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের উপর পেট্রোল বোমা ছুড়ে মিজানকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এই ষড়যন্ত্রের বিষয়টি সামনে আসার পর ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ইউএপিএ ধারায় একটি মামলা রুজু করে। এই মামলায় এসটিএফ মোট ১০ জনকে গ্রেফতার করে। অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ, রাষ্ট্রদ্রোহিতা, ষড়যন্ত্র, বিস্ফোরক ব্যবহার এবং অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত একাধিক ধারায় চার্জশিট পেশ করা হয়। এর আগে এই মামলায় ছয়জন অভিযুক্তের সাজা ঘোষণা করা হয়েছে। আরও পড়ুন: মর্মান্তিক! মর্গে স্ত্রী-সন্তান দেহ, SIR-শুনানিতে হাজির শিক্ষক!

এদিন আদালতে প্রধান সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু জানান, সংশোধনাগারে থাকার সময়ও মিজান তার জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রেখে পালানোর ছক কষছিল। বুধবার আদালতে নিজের দোষ স্বীকার করে নেয় বোমারু মিজান। তার পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়। উল্লেখ্য, ২০১৪ সালের খাগড়াগড় বিস্ফোরণ মামলায় বোমারু মিজান ছিল অন্যতম প্রধান অভিযুক্ত। ওই ঘটনায় পশ্চিমবঙ্গে জেএমবি জঙ্গি কার্যকলাপের ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

Related articles

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...

Bengal T20 League: ইডেনে অতিথি আকাশ, হার শ্রাচী রাঢ় টাইগার্সের মহিলা দলের

বেঙ্গল টি২০ লিগে (Bengal T20 League) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্সকে (Shrachi Rarh Tigers) ডিএলএস(DLS) মেথডে ৮ উইকেটে...

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮...