Saturday, June 13, 2026

বান্ধবীকে মারধর ইনফ্লুয়েন্সার শমীকের: স্পষ্ট জানালেন তার বাবা-মা

Date:

Share post:

গোটাটাই না কি রাজনৈতিক পরিকল্পনার অংশ। শুধুমাত্র ভিডিও বানানোর জন্য না কি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীকে (Shamik Adhikary) গ্রেফতার করেছে রাজ্যের পুলিশ, এই দাবি প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে বিজেপি ও তার সোশ্যাল মিডিয়া (social media) পরিচালকরা। বাস্তবে তিনি যে অপরাধী তা স্বীকার করে নিলেন তাঁরই বাবা-মা। অশান্তি চলাকালীন বান্ধবীকে শারীরিক আঘাত (physical assault) যে করেছিলেন তা স্বীকার করে নিলেন শমীকের বাবা-মা।

৪ ফেব্রুয়ারি বিজেপির সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (social media influencer) শমীক অধিকারীর বান্ধবী আটকে রেখে যৌন হেনস্থা ও শারীরিক নিগ্রহের অভিযোগ দায়ের করেছিলেন। ৫ ফেব্রুয়ারি রাতে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপরই ঘটনায় রাজনীতি টেনে এনে মাঠে নেমে পড়েন বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।

শমীকের বিরুদ্ধে ইতিমধ্যেই বেহালা পুলিশ বলপ্রয়োগ, জোর করে আটকে রাখা, শারীরিক নিগ্রহের পাশাপাশি ধর্ষণের ধারাও যোগ করেছে। এর মধ্যে বলপ্রয়োগ ও শারীরিক নিগ্রহতে যে শমীক অভিযুক্ত, তা মেনে নিলেন তাঁর বাবা-মা। তাঁরা জানান, বাড়ি বদলের প্রক্রিয়া চলায় তাঁরা শমীক (Shamik Adhikary) ও তাঁর বান্ধবীর অশান্তিতে তাঁরা যোগ দেননি। কিন্তু পরে অশান্তি বাড়ায় তাঁরা সচেতন হন। পরে শমীক তরুণীকে চড় মারেন (physical assault)। তখন তাঁরা গিয়ে বাধা দেন।

এখানে ফের একবার বিজেপির মিথ্যাচারও প্রমাণিত হয়েছে। অমিত মালব্য দাবি করেছেন, বান্ধবীর সঙ্গে অশ্লীলতার কোনও ঘটনা প্রকাশ্যে আসেনি বা এরকম কোনও অভিযোগের কথা না কি কেউ জানত না। স্পষ্ট বাবা-মায়ের কথায় প্রমাণিত কতটা মিথ্যে বলছেন মালব্য। বাবা-মা সেই সময়ে সেই ঘটনার সাক্ষীও ছিলেন বলে প্রমাণিত।

আরও পড়ুন : ‘ধর্ষক’কে সমর্থন বিজেপির মালব্যর! গ্রেফতার ‘ননসেন’, বিজেপির সমর্থনে কটাক্ষ তৃণমূলের

সেই সঙ্গে বাবা স্বীকার করেন তরুণীর শরীরে আঘাতের চিহ্ন তাঁরাও দেখেছেন। সেই আঘাত ওই একটি চড় মারার কারণে পড়ে গিয়ে হয়েছে এমনটা তিনি দাবি করেন। যদিও তা কতটা সম্ভব বা আদতে তিনি কিছু লুকাচ্ছেন কি না, তা তদন্তেই প্রমাণিত হবে।

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...