Monday, February 9, 2026

হারের মধ্যেই বড় ধাক্কা, গুরুতর চোট পেয়েও হাসপাতালে ভর্তি হলেন না ইতালি অধিনায়ক

Date:

Share post:

টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হারল ইতালির(Italy)। সোমবার সকালে ইডেনে স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইতালি। কিন্ত প্রথম ম্যাচে হারের সঙ্গেই বড় ধক্কা ইতালির। কাঁধে বড় চোট পেলেন দলের অধিনায়ক অধিনায়ক ওয়েন ম‌্যাডসনে(Wayne Madsen)। গোটা টুর্নামেন্টেই অনিশ্চিত হয়ে গেলেন ম‌্যাডসনে।

বিশ্বকাপের সব কম আর্কষণীয় ম্যাচ বললেও কম হবে, সোমবার সপ্তাহের প্রথম দিনে তাও সকাল ১১টায় এই ম্যাচ দেখতে যে লোক হবে না সেটা প্রত্যাশিত ছিল। তাও ইডেনে উপস্থিত থাকলেন ৬৯২৮ জন দর্শক।ইডেনে ইতালিকে সমর্থন করতে হাজির দলের অলরাউন্ডার গ্র্যান্ট স্টুয়ার্টের পরিবার। প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রান তোলে স্কটিশরা। জবাবে ১৬.৪ ওভারে ১৩৪ রানেই অল আউট ইতালি।

তবে ইতালির অধিনায়ক ওয়েন ম‌্যাডসন(Wayne Madsen )চর্চায় থাকলেন। স্কটল‌্যান্ড ইনিংসের চতুর্থ ওভারে বল আটকাতে বাঁ দিকে ঝাঁপ দেন৪২ বছরের ইতালি অধিনায়ক। বলটি তাঁর কাঁধে লাগে এবং সঙ্গে সঙ্গে প্রবল যন্ত্রণায় কাতরাতে শুরু করেন তিনি। এরপরই মাঠ ছাড়েন। কিন্তু তাঁর চোট গুরুতর। সিএবিতে থাকা ডাক্তারদের প্রাথমিক অনুমান তাঁর কাঁধের হাড় সরে গিয়েছে। এরপরই স্ক্যান করাতে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু ইতালির অধিনায়ক কিছুতেই রাজি হননি।

পরিস্থিতি যা তাতে এই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা আর নেই ইতালির অধিনায়কের।

 

spot_img

Related articles

বেআইনি মদের কারবারে বাজেয়াপ্ত গাড়ি নিলামে বিপুল আয়, কোষাগার ভরছে আবগারি দফতরের 

বেআইনি মদের কারবারে ব্যবহৃত বাজেয়াপ্ত গাড়িগুলিকে দ্রুত নিলামে তুলে রাজ্যের আয় বাড়ানোর পথে হাঁটল আবগারি দফতর। সংশোধিত আবগারি...

ফের অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যার চেষ্টা BLO-এর

ফের অতিরিক্ত চাপের কারনে আত্মহত্যা চেষ্টা বিএলও-এর। স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় নিশ্চিত মৃত্যুর থেকে বেঁচে গেছেন তিনি। আপাতত বনগাঁ...

চক্ষুদান ঘিরে বিতর্ক, নথি থাকা সত্ত্বেও গ্রেফতার স্কুলশিক্ষক

নদিয়ার(Nadia) কোতোয়ালি(Kotowali) থানা এলাকায় চক্ষুদানকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। মৃত মায়ের চোখ বিক্রি করে দেওয়ার অভিযোগে...

ফুটবল মাঠে সাফল্য অব্যাহত, কলকাতাকে বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন অ্যাডামাস

কলকাতা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে সর্বভারতীয় ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন অ্যাডামাস ইউনিভার্সিটি(Adamas University)। আজ আনন্দপুরের হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি...