Saturday, April 11, 2026

এক রানের জন্য ত্রি-শতরানের স্বপ্নভঙ্গ , মার্টিন ক্রো-র সঙ্গে একই তালিকায় সুদীপ

Date:

Share post:

রঞ্জি ট্রফির (Ranji Trophy)কোয়ার্টার ফাইনালে ১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া হল সুদীপ কুমার ঘরামির(Sudip Gharami )। কল্যাণীতে অন্ধপ্রদেশের বিরুদ্ধে এল না ৩০০, ২৯৯ রানে বোল্ড আউট হলেন সুদীপ ঘরামি। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ২৯৯ রানে আউট হলেন নৈহাটির বঙ্গ সন্তান। সেঞ্চুরি হাতছাড়া শাকির হবিব গান্ধীর‌ও (৯৫)। শেষবেলায় অর্ধশতরান পূর্ণ করলেন মহম্মদ শামি ৫৩(৩৩)। বঙ্গ ব্যাটারদের দাপটে বাংলার লিড ৩৩৪রান। ফলে সেমিফাইনাল কার্যত নিশ্চিত লক্ষ্মীরতম শুক্লার দলের।

ক্রিজে দীর্ঘক্ষণ সময় কাটিয়েও ৩০০-র স্বপ্ন পূরণ হল না । ৫৯৬ বলে ২৯৯ রান করলেন । ৩১টি চার ও ৬টি ছক্কায় সাজানো ছিল সুদীপের (Sudip Gharami)ইনিংস । রঞ্জি ট্রফিতে এত বল বাংলার কোনও ব্যাটার কোনওদিন খেলেননি ।
প্রথম শ্রেণির ম্যাচে মার্টিন ক্রো ২৯৯ রানে আউট হয়েছিলেন। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ১৯৯০-৯১ মরশুমে বেসিন রিজার্ভে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৯৯ রানে আউট হন ।

বাংলার তৃতীয় ব্যাটার হিসাবে ট্রিপল সেঞ্চুরি করার সুযোগ ছিল সুদীপের সামনে । দেবাঙ্গ গান্ধী ও মনোজ তিওয়ারি ছাড়া রঞ্জি ট্রফিতে বাংলার আর কেউই ত্রিশতরান করেননি । অল্পের জন্য সেই তালিকায় নাম উঠল না সুদীপের।

দ্বিতীয় দিন যখন ব্যাট করতে নামেন সুদীপ, বাংলার রান ৩ উইকেটে ৪৩। কঠিন সময়ে বুক চিতিয়ে লড়াই করলেন সুদীপ। তাঁকে সঙ্গ দিলেন সুমন্ত গুপ্ত, শাকির গান্ধী। কিন্তু টলানো যায়নি সুদীপের মজবুত ডিফেন্সকে। তৃতীয় দিনের শেষে ৪৫১ বলে ২১৬ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিনে ২৯৯ রানেই আউট হলেন। মাঠে থাকা সবাই দাঁড়িয়ে অভিবাদন জানালেন, দলের সবাই কুর্ণিশ জানালেন সুদীপ। তরুণ বঙ্গ ব্যাটারের ইনিংসটা বাংলা ক্রিকেটে ইতিহাস হয়ে থাকবে।

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...