Sunday, June 14, 2026

লক্ষ্য আইপিএলের আগেই ফিট হওয়া, বিশেষ থেরাপি নিচ্ছেন পন্থ

Date:

Share post:

চোটের জন্য টি২০ বিশ্বকাপে খেলতে পারেননি, আসন্ন আইপিএলে(IPL 2026) খেলতে মরিয়া ঋষভ পন্থ(Rishabh Pant)। দ্রুত সুস্থ হতে বিশেষ থেরাপির সাহায্য নিচ্ছেন পন্থ। বিসিসিআইয়ের সাহায্য উদ্যোগে চিকিৎসার সাহায্য নিচ্ছেন পন্থ।

ভারতীয় দলের তারকা ক্রিকেটার যে চিকিৎসা নিচ্ছেন তাঁকে বলা হচ্ছে হাইপারবারিক অক্সিজেন থেরাপি বা এইচবিওটি। এর সাহায্যে উচ্চ চাপের সাহায্যে শরীরে বিশুদ্ধ অক্সিজেন ঢোকানো হয়। শরীরে অক্সিজেনের মাত্রা বেড়ে যাওয়ায় তা কোষকে দ্রুত সেরে উঠতে সাহায্য করে। চোট পাওয়ার পর এই চিকিৎসার সাহায্য নিলে দ্রুত সেরে ওঠার সম্ভাবনা থাকে।

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যাচ্ছে পন্থকে (Rishabh Pant )একটি গোলাকার যন্ত্রের মধ্যে প্রবেশ করতে। সেখানেই তাঁর শরীরে বিশুদ্ধ অক্সিজেন প্রবেশ করানো হচ্ছে। যন্ত্রের মাধ্যমে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ানো হচ্ছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে চোট পান পন্থ। এরপর থেকে মাঠের বাইরে আছেন পন্থ। কয়েকদিন আগে পন্থ বলেছিলেন, রোজ আমার ফিটনেসে উন্নতি হচ্ছে। বিসিসিআইয়ের সেন্ট্রাল অফ এক্সিলেন্সে উন্নতি করছি।

টি২০ বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে আইপিএল(IPL 2026)।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...