Friday, April 17, 2026

ব্রাত্য থেকে ঋতুপর্ণা, ‘কর্পূর’ পোস্টারে একঝাঁক তারকা! বিশেষ লুকে নেতা-অভিনেতা কুণাল

Date:

Share post:

ভোটের মরশুমে বড়পর্দায় রাজনৈতিক উত্তেজনার পারদ। বাম আমলের শিক্ষা ক্ষেত্রে অন্যতম বড় স্ক্যাম এবার পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil)ফোকাসে। নয়ের দশকের শেষভাগের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের ঘটনার নেপথ্যে কতটা রাজনীতি জড়িয়ে ছিল? ঠিক কী ঘটেছিল শিক্ষিকার সঙ্গে? কেনই বা সেই রহস্যের সমাধান হলো না? এরকম একগুচ্ছ প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আগামী ১৯ মার্চ পর্যন্ত। সেই দিন মুক্তি পাবে ‘কর্পূর’। ভালোবাসার মরশুমে প্রকাশ্যে এলো এই নতুন বাংলা ছবির পোস্টার। যেখানে একসঙ্গে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), ব্রাত্য বসু (Bratya Basu), সাহেব চট্টোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মতো একঝাঁক তারকাকে। তবে এ ছবির অন্যতম বড় চমক সাংবাদিক তথা রাজনৈতিক ব্যক্তিত্ব কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি যে অনিল বিশ্বাসের চরিত্রে অভিনয় করবেন এ খবর আগেই জানা গেছিল। পোস্টারের তাঁর লুক দেখে অবাক টলিপাড়া। নিখুঁত মেকআপ এবং শরীরী ভাষায় কুণাল যেন চরিত্রের জন্য অনবদ্য।

১৯৯৭ সালে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন মনীষা। এক কথায় বলা যেতে পারে তিনি কর্পূরের মত উবে গেছিলেন। কিন্তু কেন? কি ঘটেছিল তাঁর সঙ্গে? খুন হতে হয় তাঁকে? প্রশ্নের ঝুলি উঁকি দিতেই পরিচালকের সহাস্য উত্তর, আর কিছুদিনের মধ্যেই সবটা জানা যাবে। তৎকালীন বাম শাসকদলের শীর্ষ নেতাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থেকে শুরু করে কমরেড জমানার শিক্ষা দুর্নীতির অজানা তথ্য এবার সিনেমার আকারে সামনে আসতে চলেছে। এ ছবিতে মনীষা চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তদন্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন ব্রাত্য বসু। বাম আমলের দাপুটে নেতা হয়েছেন কুণাল ঘোষ।

ফিল্মি দুনিয়ায় পা রেখেই হৈচৈ ফেলে দিয়েছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক দূরদর্শিতায় নিজেকে প্রমাণ করার পর লাইট- ক্যামেরা- অ্যাকশনের জগতে তৃণমূল নেতার আত্মপ্রকাশ কেমন হয় তা নিয়ে আগ্রহ বাড়ছে দর্শকদের। পোস্টারের একেবারে শেষে দেখা যাচ্ছে আরও একটি মুখ। লুক একেবারে বদলে ফেললেও বুঝতে অসুবিধা নেই যে আসলে তিনি ছবির পরিচালক অরিন্দম শীল।

মার্চের মধ্যগগনে একদিকে যখন গ্রীষ্মের দাবদাহের মাঝে নির্বাচনের আবহে বাংলার রাজনৈতিক উত্তাপ ঊর্ধ্বমুখী হবে, তখনই প্রেক্ষাগৃহে হাজির হবে ফ্রেন্ডস কমিউনিকেশন নিবেদিত কহক স্টুডিও প্রযোজিত ‘কর্পূর’। সিনেমা মুক্তি ১৯ মার্চ ২০২৬- এ।

Related articles

সিগন্যাল সমস্যায় ব্যাহত মেট্রো, অফিস টাইমে বিরক্ত যাত্রীরা

অটোমেটিক সিগন্যালিংয়ের সমস্যার জেরে ইয়েলো লাইনে ব্যাহত মেট্রো পরিষেবা (Yellow Line Metro)। ব্যস্ত দিনের অফিস টাইমে এয়ারপোর্ট থেকে...

সন্ধেয় ধেয়ে আসছে কালবৈশাখী! দেখে নিন কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি

মেঘলা আবহাওয়া (Weather) দিয়ে শুরু হলেও শুক্রবার সন্ধের পরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। সঙ্গে কিছু জেলায়...

চাপ বুঝে সংশোধনী নিয়ে ভোটাভুটির আগেই মহিলা সংরক্ষণ আইন কার্যকর মোদি সরকারের

আজবকাণ্ড মোদি সরকারের! মহিলা সংরক্ষণ আইন সংশোধনী বিল সংসদে পেশ হওয়ার মধ্যেই ২০২৩-এর মহিলার সংরক্ষণ আইন (Women's Reservation...

সাতসকালে দেবাশিস কুমারের বাড়ি-কার্যালয়ে IT হানা, প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তৃণমূলের

ভোটের মুখে ফের তৃণমূল প্রার্থীদের উপর কেন্দ্রীয় এজেন্সির আক্রমণ। পরপর ইডির তলবের পরে শুক্রবার ভোর থেকে বিদায়ী বিধায়ক...