Friday, June 19, 2026

অভিষেকের সাহায্যে আপ্লুত: দুবাই পৌঁছে ধন্যবাদ-কৃতজ্ঞতা অঙ্কিতার, সাক্ষাৎ চান প্রিয় ‘দিদি’-‘দাদা’র সঙ্গে

Date:

Share post:

পাসপোর্ট সংক্রান্ত জটিলতায় আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল কাঁথির তরুণী সঙ্গীতশিল্পী অঙ্কিতা প্রধানের (Ankita Pradhan)। তবে শেষ মুহূর্তে প্রশাসনিক জট কাটায় স্বস্তির নিঃশ্বাস ফেলে পরিবার। বর্তমানে লন্ডনে পৌঁছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhisekh Banerjee) ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন অঙ্কিতা।

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে নিজের সুরের জাদুতে ইতিমধ্যেই দেশের সেরা দশ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক পর্বের শুটিং উপলক্ষে দুবাইযাত্রার প্রস্তুতি চলাকালীন সামনে আসে জটিলতা। অঙ্কিতা নাবালিকা হওয়ায় দুবাই যাওয়ার জন্য তাঁর মায়ের সঙ্গে থাকা জরুরি ছিল। কিন্তু অঙ্কিতার পাসপোর্ট চলে এলেও কোনও অজ্ঞাত কারণে আটকে যায় তাঁর মায়ের পাসপোর্ট। এদিকে রিয়্যালিটি শো কর্তৃপক্ষের তরফে কড়া নির্দেশ ছিল, তিন দিনের মধ্যে পাসপোর্ট জমা না দিলে অঙ্কিতাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে। দেশের এত বড় মঞ্চে পৌঁছেও এভাবে ছিটকে যাওয়ার আশঙ্কায় ভেঙে পড়েছিল গোটা পরিবার। শেষমেশ উপায়ন্তর না দেখে অঙ্কিতার পরিবার দ্বারস্থ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের। আরও পড়ুন: অভিষেকের সেবাশ্রয় ২-এর উদ্যোগে বিনামূল্যে স্বচ্ছ হল বয়স্কদের দৃষ্টি

দুবাই পৌঁছে এদিন সোশ্যাল মিডিয়াতে এক ভিডিও বার্তাতে ‘প্রিয় দাদা অভিষেক’কে ধন্যবাদ জানান অঙ্কিতা। তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় তিন দিনের মধ্যে তাঁদের পাসপোর্ট সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে। বাংলাতে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথাও জানান তিনি।

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...