Tuesday, April 21, 2026

সামাজিক সুরক্ষা যোজনা: অসংগঠিত শ্রমিকদের হাতে ডিজিটাল কার্ড – চেক তুলে দিলেন শশী পাঁজা

Date:

Share post:

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সুরক্ষা যোজনার উপভোক্তাদের হাতে প্রাপ্য অর্থ তুলে দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এদিন মূলত মৃত পাঁচজন শ্রমিকের পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়। এর পাশাপাশি যে সমস্ত শ্রমিক নতুন করে এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে চাইছেন, তাঁদের হাতেও ডিজিটাল কার্ড তুলে দেওয়া হয়েছে।

রাজ্যের অসংগঠিত শিল্পের শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একাধিক জনমুখী প্রকল্প চালু করেছেন, তার মধ্যে অন্যতম এই সামাজিক সুরক্ষা যোজনা। এদিন মন্ত্রী শশী পাঁজা জানান, অতীতে এই প্রকল্পের সুবিধা পেতে উপভোক্তাদের নিজেদের পকেট থেকে মাসে ২৫ টাকা করে দিতে হত। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই নিয়ম বদলে দিয়েছে। এখন আর উপভোক্তাদের কোনো টাকা দিতে হয় না, যাবতীয় প্রিমিয়াম বা ভর্তুকির টাকা রাজ্য সরকারই বহন করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে থাকা অসংগঠিত ক্ষেত্রের যে কোনো শ্রমিক এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এই যোজনার অধীনে ৬০ বছর বয়সের পর পেনশন যেমন মিলবে, তেমনই অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসার খরচও দেবে সরকার। যদি কোনো শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু হয়, তবে তাঁর পরিবার ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে। স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও পরিবারের হাতে তুলে দেওয়া হবে নির্দিষ্ট পরিমাণ টাকা।

শশী পাঁজা এদিন মনে করিয়ে দেন যে, সাধারণ মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। বিশেষ করে দিনমজুর বা যারা ছোটখাটো কাজের সঙ্গে যুক্ত, বিপদের দিনে এই টাকা তাঁদের বড় ভরসা হয়ে দাঁড়াবে। আগামী দিনে আরও বেশি সংখ্যক শ্রমিককে এই সুরক্ষাকবচের আওতায় আনার পরিকল্পনা রয়েছে দফতরের।

আরও পড়ুন- বাঙালিয়ানায় শান! মায়াপুরে ‘জয় শ্রীরাম’ ছেড়ে ‘হরে কৃষ্ণ’ ধ্বনি শাহর, কটাক্ষ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রথম দফার ট্রাইবুনালের নিষ্পত্তি! বিকেলে তালিকা প্রকাশ করবে কমিশন

সুপ্রিম নির্দেশ মেনে বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রথম দফা শুরু হওয়ার আগে মঙ্গলবার বিকেলে ট্রাইবুনালে...

সল্টলেকের আনন্দলোক হাসপাতালের দোতলায় আগুন! সরানো হচ্ছে রোগীদের

মঙ্গলবার সকালে সল্টলেকের করুণাময়ীর কাছে আনন্দলোক হাসপাতালে (Anandalok Hospital) অগ্নিকাণ্ড। হাসপাতালে দোতলায় অপারেশন থিয়েটারের (OT) এসি থেকে আগুন...

জোরালো ভূমিকম্প মনিপুরে, রিখটার স্কেলে তীব্রতা ৫.২

মঙ্গলবার সকালে ঘুম ভাঙার আগেই তীব্র ভূমিকম্প (Earthquake) উত্তর-পূর্বের রাজ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজি (NIS) জানিয়েছে রিখটার স্কেলে...

নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের থেকেই টাকা লু.ট!

আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে ভোট (Tamil Nadu election) । অথচ তার ঠিক দুদিন আগে অদ্ভুত ঘটনা এর মধ্যে।...