Wednesday, June 24, 2026

বিজেপির বিক্ষোভ থেকে মহিলাদের অশালীন ভঙ্গি! অসমে নারী ‘সম্মানের’ কুশ্রী ছবি

Date:

Share post:

প্রকাশ্যে যে বিদ্বেষ বিষ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (anta Biswa Sarma) ছড়ান, তার প্রতিফলন যে প্রকাশ্যেই হবে, তা বলা বাহুল্য। যে বিজেপির জমানায় অসমে নারীর সম্মান কার্যত পায়ের তলায় সেখানে বিজেপি কর্মী সমর্থকরাও যে নেতা হিমন্ত বিশ্বশর্মার পথ অনুসরণ করবে, তা বলাই বাহুল্য। বিজেপি কর্মীর সেই অশালীন অঙ্গভঙ্গির ছবি তুলে ধরে এবার প্রশ্ন বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের।

তৃণমূলের তরফে একটি ভিডিও তুলে ধরা হয়। সেই সঙ্গে প্রশ্ন তোলা হয়, গুয়াহাটির জনসভায় দলীয় পতাকা হাতে নিয়ে এক বিজেপি কর্মী মহিলাদের প্রতি যে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করেছে তা দেখলে লজ্জায় মাথা হেঁট হবে বিরোধীদেরও। তাঁদের এই আচরণ প্রমাণ করে এই দলের আসল শিক্ষা কতটা নিম্ন মানের। আরও পড়ুন: ধর্মের বিভাজনের রাজনীতির মধ্যে ব্যতিক্রমী: মহারাষ্ট্রের সৌন্ডালা

যে নরেন্দ্র মোদি ও অমিত শাহ মঞ্চে দাঁড়িয়ে নারীশক্তির বন্দনা করেন, তাঁদের দলেরই কর্মীরা প্রকাশ্যে মহিলাদের অপমান করতে দ্বিতীয়বার ভাবে না। বিজেপির আমলে নারী সুরক্ষা আজ সোনার পাথর বাটি। উত্তরপ্রদেশ থেকে অসম, বিজেপি-শাসিত প্রতিটি রাজ্য আজ নরকের সমার্থক। ‘বেটি বাঁচাও’-এর ভাষণের নিচে লুকিয়ে থাকা এই কদর্য চেহারাটা আজ সাধারণ মানুষের সামনে নগ্ন হয়ে গেল।

Related articles

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...