Thursday, June 25, 2026

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

Date:

Share post:

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এডিজি পদ থেকে তাঁকে ডিরেক্টর জেনারেল অব পুলিশ বা ডিজিপি পদে উন্নীত করা হয়েছে।

বর্তমানে জাভেদ শামিম এডিজি ও আইজিপি (এসটিএফ) পদে কর্মরত ছিলেন। পাশাপাশি তাঁর কাঁধে ছিল গোয়েন্দা বিভাগ বা আইবি-র অতিরিক্ত দায়িত্ব। নতুন নির্দেশিকা অনুযায়ী, পদোন্নতির পর তিনি ‘ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, এসটিএফ’ হিসেবে দায়িত্ব সামলাবেন। একই সঙ্গে আইবি-র ডি.জি. ও আইজিপি পদের অতিরিক্ত দায়িত্বও তাঁর হাতেই রাখা হয়েছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যপালের অনুমোদনক্রমেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

১৯৯৫ ব্যাচের এই আইপিএস অফিসার দীর্ঘ সময় ধরে রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বিশেষ করে গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল টাস্ক ফোর্সের অপারেশনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। প্রশাসনিক মহলের মতে, রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিশেষ অপারেশনগুলোর প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই তাঁর ওপর এই গুরুভার ন্যস্ত করা হয়েছে। অভিজ্ঞ এই অফিসারের পদোন্নতি রাজ্য পুলিশের কর্মক্ষমতা আরও বাড়াবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, আগামী ১ মার্চ ২০২৬ তারিখ থেকে এই পদোন্নতি কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাভেদ শামিম এই জোড়া দায়িত্বেই বহাল থাকবেন।

আরও পড়ুন- কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

_

_

_

_

_

_

_

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...