Saturday, June 27, 2026

ডবল ইঞ্জিনের অসমে টাকা না পেয়ে তরুণীকে গণধর্ষণ, কড়া পদক্ষেপের দাবি সাংসদ সুস্মিতার   

Date:

Share post:

ডবল ইঞ্জিনের রাজ্য অসমে (Assam) নারী নিরাপত্তা তলানিতে। বিজেপি (BJP) শাসিত  অসমের (Assam) শিলচরে (Shilchar) সাতজন যুবক মিলে এক তরুণীকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) এই ঘটনার দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিষয়টি যাতে ধামাচাপা পড়ে না যায় সেই জন্য কাছাড় জেলার পুলিশ সুপারের সঙ্গে সরাসরি দেখা করে কথা বলেন তিনি।

ঘটনাটি ঘটে ১৯ ফেব্রুয়ারি। অভিযোগকারিণী তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে শিলচর শহরের বাইপাস রোড এলাকায় ঘুরতে গেলে একটি গাড়ি তাঁদের পথ আটকায়। গাড়িতে থাকা ৭ জন যুবক তাঁদের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় বচসা শুরু হয়। অভিযোগ, এরপর জোর করে তাঁর প্রেমিককে আটকে রেখে তাঁর সামনেই  তরুণীকে পর পর ধর্ষণ করে ওই ৭ জন। তারপর তরুণীর অ্যাকাউন্ট থেকে জোর করে টাকা ট্রান্সফার করানো হয় বলেও অভিযোগ।
আরও খবরউদাহরণ কেরালম, ফের দিল্লিকে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি জানিয়ে চিঠি বিজেপি সাংসদের

থানায় লিখিত অভিযোগ জমা পড়লেও শুরুতে পুলিশি তৎপরতা চোখে পড়েনি বলে অভিযোগ। পরে নির্যাতিতা দু’জন অভিযুক্তকে শনাক্ত করতে পারায় রবিবার পুলিশ তাঁদের গ্রেফতার করে। ধৃতদের নাম নীলোৎপল দাস ও সুবল দাস—দু’জনেই শিলচর শহরের আশ্রম রোড এলাকার বাসিন্দা। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

Related articles

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...