Saturday, June 27, 2026

কলকাতায় গ্লোবাল ফাউন্ড্রিসের সেমিকন্ডাক্টর কাজ দেখে উচ্ছ্বসিত বাবুল

Date:

Share post:

শিল্প স্টার্ট আপ হোক বা বাংলার সৃজনশীল ইকোসিস্টেম, ক্রমশ উর্ধ্বমুখী সেমিকন্ডাকটরের (Semiconductor) জনপ্রিয়তা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্ন সত্যি করে কলকাতাকে পরবর্তী আইটি হাব করে তুলতে রাজ্য সরকারের তরফে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এবার সেই লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার কাজ করছে সল্টলেকের সেক্টর ফাইভে সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া (STPI) ভবনে অবস্থিত গ্লোবাল ফাউন্ড্রিস (Global Foundries)। বুধবার সেখানে পৌঁছে যান পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সেমিকন্ডাক্টর ল্যাবে গিয়ে সেখানকার কর্মকর্তা এবং বিশেষজ্ঞ দলের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনাও করেন।

বাবুল বলেন, গ্লোবাল ফাউন্ড্রিস যেভাবে কাজ করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই সংস্থাকে ইনস্টিটিউশন বলেও আখ্যা দেন মন্ত্রী। বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী সংস্থা দের তালিকায় প্রথম পাঁচের মধ্যে রয়েছে গ্লোবাল ফাউন্ড্রিস (Global Foundries)।তারা যেভাবে কলকাতায় নিজেদের কাজ শুরু করেছে এবং আগামীতে নিজেদের পরিসর বাড়ানোর চিন্তা ভাবনা করছে তা শুধু এই শহরের জন্য নয় বাংলার জন্য একটা নতুন দিক খুলে দেবে। তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী এদিন জানান পাওয়ার ব্যাংক থেকে শুরু করে মোবাইল ব্যাটারিতে যে যে নতুন মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে সেই গোটা পরিবর্তনের অন্যতম কান্ডারী গ্লোবাল ফাউন্ড্রিস। ইলেকট্রনিক্স এবং পাওয়ার ইকো সিস্টেমে এটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে চলেছে।সিলিকনের পরিবর্তে জার্মেনিয়াম বা গ্যালিয়াম আর্সেনাইডের মতো উপাদান দিয়ে সেমিকন্ডাক্টরকে নতুন দিশা দেখাতে চাইছে এই সংস্থা। আরও পড়ুন: হাবড়া-শিয়ালদহ লোকালে আগুন! আতঙ্কে যাত্রীরা

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...