Wednesday, April 29, 2026

ISL: শক্তি বাড়িয়ে জামশেদপুরের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, ক্রেস্পোর গলায় ক্ষোভের সুর

Date:

Share post:

জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে শুক্রবার জামশেদপুর এফসির(Jamshedpur FC) বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East bengal)। প্রথম ২ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের চূড়ায় লাল হলুদ ব্রিগেড। ইস্পাত নগরীর দলের বিরুদ্ধে নামার আগে সুখবর ইস্টবেঙ্গল শিবিরে। চোট সারিয়ে এই ম্যাচে দলে ফিরতে চলেছেন নওরম মহেশ সিং। ম্যাচের আগের দিন পুরোদমে অনুশীলন করে মহেশ, পাশাপাশি মিগুয়েলের চোট নিয়ে জল্পনা থাকলেও শুক্রবারের ম্যাচে তাঁর খেলা নিয়ে কোনও সংশয় নেই।

জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগেসাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল হেডকোচ অস্কার ব্রুজো এবং ফুটবলার সল ক্রেস্পো। বিদেশি নিয়ে জামশেদপুর এফসি’র বিরুদ্ধে নামবেন অস্কার। প্রথম দু’টো ম্যাচ জয়ের পর প্রথমবার জয়ের হ্যাটট্রিকের হাতছানি ৷ অনুশীলনে মিগুয়েল ফিগেরার ফিটনেস নিয়ে সংশয় ছিল ৷ গত দু’দিনের অনুশীলনে ব্রাজিলিয়ান অনিয়মিত হলেও ম্যাচের ২৪ ঘণ্টা আগে ঘাড়ে স্ট্র্যাপ লাগিয়ে নিজেকে ঝালিয়ে নিলেন মিগুয়েল ৷ তাঁকে দলে রাখার ব্যাপারে আশ্বাস দিলেন কোচও ৷

জামশেদপুর দলে আছেন ইস্টবেঙ্গলের একাধিক প্রাক্তনী। মাদিহ তালাল, মেসি বাউলিরা আছেন। অতীতে বার বার প্রাক্তনী কাঁটা বারবার বিদ্ধ হয়েছে লাল হলুদ। এটা নিয়ে অবশ্য সতর্ক অস্কার। তিনি প্রতিপক্ষকে সমীহ করে বলেন, ‘মাঝমাঠে মাদিহ তালাল, আক্রমণভাগে মেসি বাউলি রয়েছেন। কোচও যথেষ্ট অভিজ্ঞ। ফলে গুরুত্ব তো দিতেই হবে।’

আমি সোশ্যাল মিডিয়া ও কিছু সংবাদপত্রে আমাদের বিষয়ে ভুল খবর দেখছিলাম। অধিনায়ক হিসেবে আমি এগুলো একেবারেই পছন্দ করছি না। আমাদের দল সংঘবদ্ধ, এবং এই ধরণের ভুয়ো খবর বন্ধ হওয়া উচিত- সল ক্রেস্পো, একইসঙ্গে স্প্যানিশ তারকা বলেন, ‘আমরা এ বার ডুরান্ড কাপ, সুপার কাপ খেলেছি। দুটো আইএসএলের ম্যাচ খেলে ফেললাম। আমি কটা ম্যাচে বাইরে ছিলাম? একটা ম্যাচে। ফলে চোট আমার কাছে কোনও সমস্যা নয়।’

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...