Thursday, April 16, 2026

ফের DA-র দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ – বিশৃঙ্খলা

Date:

Share post:

রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই এবারের বাজেটে সরকারি কর্মীদের মহার্ঘ্যভাতা বা ডিএ ৪% বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরেও বকেয়া DA-এর দাবিতে ফের (DA protest West Bengal) বিক্ষোভে নেমেছেন সরকারি কর্মীরা। বিক্ষোভকারীদের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও DA-এর ২৫ শতাংশ মেটানো নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি রাজ্যের তরফ থেকে। এই অভিযোগ (Government Employees Agitation) তুলে বৃহস্পতিবার ‘কালীঘাট অভিযান’-এর ডাক দিয়েছিল ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-সহ রাজ্য সরকারের একাধিক সংগঠন।

বেলা ১টা নাগাদ মেট্রো চ্যানেল এলাকা থেকে মিছিল শুরু করেন সরকারি কর্মীরা। তবে পুলিশের তরফে এই মিছিলের অনুমতি দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগেভাগেই বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসায় পুলিশ। লিন্ডসে স্ট্রিটের কাছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়, পরে মিছিলটি ধর্মতলা এলাকায় আটকে দেওয়া হয়। মিছিল থামিয়ে দেওয়ায় ধর্মতলাতেই অবস্থান বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবের সঙ্গে আলোচনা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবে কালীঘাট যাওয়ার অনুমতি না মিললে তাঁরা সেখানেই ধর্নায় বসবেন এবং বিকেল চারটেয় সাংবাদিক সম্মেলন করবেন। একই সঙ্গে তাঁরা অন্তত হাজরা পর্যন্ত যাওয়ার অনুমতির আবেদন জানান পুলিশের কাছে। এই বিক্ষোভের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় ধর্মতলাতে। আরও পড়ুন: জমি সংক্রান্ত বিবাদ নিয়ে ধুন্ধুমার শিলিগুড়ি

এই বিক্ষোভের জেরে শহরের গুরুত্বপূর্ণ অংশে তীব্র যানজট তৈরি হয়। ধর্মতলায় যানচলাচল সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়, আটকে পড়ে একাধিক অ্যাম্বুলেন্সও। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীরা যেন ব্যারিকেড ভাঙতে না পারেন, সে জন্য পুলিশ সতর্ক নজরদারি চালাচ্ছে।

 

Related articles

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...