Saturday, June 27, 2026

শনিতে ভোটার তালিকা প্রকাশ, জেনে নিন কীভাবে খুঁজবেন নিজের নাম

Date:

Share post:

রাজ্যে এসআইআর (SIR)পরবর্তী ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি, শনিবার। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বারবার হয়রান হতে হয়েছে বাংলার সাধারণ মানুষকে। এখন চিন্তা সবার নাম তালিকায় থাকবে তো? কমিশনের তরফে জানানো হয়েছে, চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ পাওয়ার পর অফলাইন এবং অনলাইনে নিজেদের নাম আছে কিনা তা দেখে নেওয়া যাবে। অনলাইনে কমিশনের ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে এবং অফলাইনে বুথ স্তরের আধিকারিক বা বিএলও-দের (BLO) কাছে তালিকা পাওয়া যাবে।

নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট eci.gov.in এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in ছাড়াও ইসিআই নেট অ্যাপে ভোটার তালিকা দেখতে পাওয়া যাবে। নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর দিলেই ভোটার দেখতে পাবেন তাঁর নাম কমিশনের তালিকায় কোন ক্যাটাগরিতে রয়েছে। বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal) জানিয়েছেন, যদি কোনও সমস্যা না থাকে তাহলে খুব স্বাভাবিকভাবেই নাম দেখতে অসুবিধা হবে না।কিন্তু যদি নাম এখনও যাচাই না-করা হয়ে থাকে, তবে তাঁর নীচে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ কথাটা লেখা থাকবে। কারও নাম মুছে দেওয়া হলে নীচে লেখা থাকবে ‘ডিলিটেড’।

রাজ্যের সকল বিএলও-কে ভোটার তালিকার ‘হার্ড কপি’ দেওয়া হবে। ভোটারেরা নিজেদের এলাকার বিএলও-র কাছে গিয়ে নিজেদের নাম যাচাই করতে পারবেন। বিভিন্ন জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের (district Election officer) ওয়েবসাইটেও নাম এবং এপিক নম্বর দিয়ে একই পদ্ধতিতে ভোটার তালিকা দেখা যাবে।রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের তালিকার ‘সফ্‌ট কপি’ দেবে সিইও দফতর।

 

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...