Saturday, May 2, 2026

রঙের উৎসবে চলবে না মেট্রো! আংশিক সূচি প্রকাশ কর্তৃপক্ষের

Date:

Share post:

হোলি উপলক্ষ্যে ৩ মার্চ কলকাতার মেট্রো (Metro) পরিষেবা আংশিক বন্ধ থাকবে। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে, দোলের দিন শহরের কোনও মেট্রো লাইনে সকালে ট্রেন চলাচল করবে না। উত্তর-দক্ষিণ ব্লু লাইনে (Blue Line) প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টোর পর। তবে দিনের শেষ মেট্রোর (last metro) সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। অর্থাৎ বিকেল থেকে রাত পর্যন্ত মেট্রো পরিষেবা আগের মতোই স্বাভাবিক থাকবে।

গ্রিন লাইনেও (Green line) দোলের দিন একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই লাইনে দুপুরের আগে কোনও মেট্রো পরিষেবা (Metro service) থাকবে না। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুপুর ২টোর পর দুই প্রান্তিক স্টেশন থেকেই মেট্রো চলাচল শুরু হতে পারে। যদিও চূড়ান্ত সময়সূচি এখনও ঘোষণা করা হয়নি। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্তারিত সূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।

অন্যদিকে, অরেঞ্জ (Orange) ও পার্পেল (Purple) লাইনে দোলের দিন মেট্রো চলবে কি না, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, এই দু লাইনে পরিষেবা বন্ধ থাকার সম্ভাবনাই বেশি। যদিও এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আরও পড়ুন : দোলে ‘নো এন্ট্রি’ হাওড়ার ওল্ড ক্যাব রোডে, বাতিল একগুচ্ছ লোকাল!

গত বছরও দোলের দিন ব্লু (Blue Line) ও গ্রিন লাইনে (Green Line) দুপুরের পর থেকে মেট্রো পরিষেবা চালু হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এ বছরও একই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোলের পরের দিন, অর্থাৎ হোলির (Holi) দিনে মেট্রো পরিষেবায় কোনও পরিবর্তন হবে কি না, সে বিষয়ে এখনও আলাদা করে কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট মহলের মতে, সেদিন পরিষেবা স্বাভাবিক থাকার সম্ভাবনাই বেশি।

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...