Monday, March 2, 2026

পশ্চিম এশিয়ায় মার্কিন আগ্রাসন: ‘নির্লজ্জ আগ্রাসন’ তোপ চিনের

Date:

Share post:

আমেরিকা-ইজরায়েলের ( America- Israel) যৌথ ক্ষেপণাস্ত্র হামলাতে মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই-এর (Ayatullah K)। অন্যদিকে তেহেরানের তরফ থেকেও ‘যোগ্য জবাব’ দেওয়ার কথা জানানো হয়েছে। এমত পরিস্থিতিতে সব পক্ষের কাছে অবিলম্বে সংঘর্ষবিরতির আর্জি জানিয়েছে চিনের বিদেশমন্ত্রক। রবিবার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে দুদেশের কাছেই শান্তি ফেরানোর আহ্বান জানিয়েছে চিন।

চিনের জারি করা বিবৃতি অনুযায়ী, তিনপক্ষকেই শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজতে অনুরোধ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নীতিকে ‘নির্লজ্জ আগ্রাসন’ বলে নিন্দা করে জানানো হয়েছে, “এই হামলা একটি সার্বভৌম জাতির বিরুদ্ধে নির্লজ্জ আগ্রাসন এবং ক্ষমতা ও আধিপত্যের রাজনীতি। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভূখণ্ডের অখণ্ডতাকে শ্রদ্ধা করা উচিত।” এছাড়াও আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলেও অভিযোগ তুলেছে বেজিং। ইজরায়েলে অবস্থিত চিনা দূতাবাসের তরফ থেকে একটি নোটিশ জারি করে চিনা নাগরিকদের যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গাতে বা টাবা সীমান্ত ক্রসিং দিয়ে মিশরে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। ইরানে অবস্থিত চীনা নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব দেশত্যাগের আহ্বান জানিয়েছে, আজারবাইজান, আর্মেনিয়া, তুরস্ক এবং ইরাকের চারটি স্থলপথের তালিকাও দিয়েছে চিনা দূতাবাস।

আরও পড়ুন- ফের কাজের চাপে প্রাণ গেল বিএলও-র, শোকের ছায়া কামারহাটিতে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিধায়ক-সাংসদ থেকে বিডিও! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ জনপ্রতিনিধিরাও 

ভোটার তালিকা সংশোধনের কামড় এ বার খোদ জনপ্রতিনিধিদেরও গায়ে। খসড়া তালিকায় নাম বাদ পড়ার পর রাজ্যে প্রকাশিত চূড়ান্ত...

ব্রাত্যজন সঞ্জুর ব্যাটেই ক্যারিবিয়ান বধ, কাপযুদ্ধের সেমিতে ভারত

টি২০ বিশ্বকাপের( T20 World Cup) সেমিফাইনালে(Semifinal) ভারত (India)।ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় টিম ইন্ডিয়ার (India)। ব্রাত্য...

বিজেপি-বিরোধী, সংখ্যালঘু ও তফসিলিদের বেছে বেছে নাম বাদ! তথ্য-প্রমাণ তুলে তোপ অভিষেকের

খসড়া তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৫৮ লক্ষ বাদ। তারপর প্রথম দফার চূড়ান্ত তালিকাতেও আরও প্রায় ৬ লক্ষ নাম...

এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ! প্রতিবাদে রাজপথে বাংলা পক্ষ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া এবং কয়েক লক্ষ...